1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

বান্দরবানে অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ জনে দণ্ড

  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালীতে পাহাড়ি ছড়াখাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে গ্রেফতার ও কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (১০ জুলাই) দিবাগত রাতে ২ টায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন প্রদক্ষেপ নেন।

প্রশাসন সূত্র জানায়, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।

এ সময় ফাঁসিয়াখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ২ জনকে গ্রেফতার করে৷ গ্রেফতারকৃত আসামিদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় আব্দুর শুক্কুরকে ২ মাসের এবং আলতাজ মিয়াকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মঈন উদ্দিন।
তিনি বলেন , অবৈধভাবে বালু উত্তোলন করায় জড়িত দুজন ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দণ্ড দেয়া হয়। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট