1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
শাপলাপুর বারিয়াপাড়ায় গাছ কাটতে গিয়ে গাছচাপায় যুবকের মর্মান্তিক মৃত্যু আমরা ইরানে সেনা পাঠাব না: পোল্যান্ডের প্রধানমন্ত্রী অভিনেতা শামস সুমন মারা গেছেন ঈদগাঁওতে শবে কদরকে ঘিরে গরু মহিষের মাংসের চড়া দামে বিপাকে ক্রেতারা ঈদগাঁও উপজেলার ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান “ইমাদ্রাসাতি” ক্যাম্পাসের আনুষ্ঠানিক যাত্রা লামায় জ্বালানি তেলের তীব্র সংকট, বিপাকে কৃষক ও বিভিন্ন প্রতিষ্ঠান রামু এপেক্স ক্লাবের উদ্যােগে সেবা কার্য্যক্রম ও এতিমদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত চকরিয়ায় ৩ সাংবাদিকের উপর হামলার ঘটনায় আটক -১ জাতিসংঘে ইরানের পক্ষে শক্ত অবস্থান নিলো রাশিয়া ও চীন চকরিয়া ট্রাক- বাসের সংঘর্ষে আহত ৬

আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

যশোরের ঝিকরগাছার শংকরপুরে শহিদ জাবির আল-আমিন স্মৃতি সংসদ ও আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে ঝিকরগাছার কুলবাড়ীয়া বিকেএস মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনু্ষ্ঠিত হয়। শহিদ জাবির আল আমিন স্মৃতি সংসদের সভাপতি মাহাবুব আলম মন্টুর সভাপতিত্বে ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠান পরিচালনা করেন ঝিকরগাছার উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি আবিদুর রহমান। প্রধান অতিথি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ তার বক্তব্যে বলেন, একজন মুসলমান হিসেবে যার সামর্থ্য আছে মানুষের কল্যানে সে কাজ করবে।যার সামর্থ্য নেই চিকিৎসা দিয়ে করতে হবে। আমাদের আল্লার নির্দেশ এটাকে পালন করতে আমরা এখানে এসেছি এবং এটা আমরা চালু রাখতে চাই। আমরা চাই প্রতিবছর চার থেকে পাঁচবার প্রত্যেকটা ইউনিয়নে আসবো এবং চিকিৎসা সেবা দেব বলে তিনি বলেন।

 

মেডিকেল ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক মিজানুর রহমান। এ সময় মাওলানা রেজাউল ইসলাম,মাওলানা আবুল বাসার,সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নিছার উদ্দীন, জামিরুল ইসলাম, ফয়জুর রহমান,সাজু আহম্মেদ, মেহেদী হাসান,কাজী আনোয়ার হুসাইন উপস্থিত ছিলেন। যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক টিমের অংশগ্রহণে ক্যাম্পে প্রায় দেড় হাজার নারী, পুরুষ ও শিশুর চিকিৎসা সেবা দেওয়া হয়।

 

এর মধ্যে এক হাজার রোগীকে বিনামূল্যে ওষুধ বিতরণ এবং প্রায় ৩শত কোরআন শরীফ উপহার দেওয়া হয়। দিনব্যাপী এ ক্যাম্প থেকে মেডিসিন, গাইনি, শিশু, চক্ষু ও দন্ত চিকিৎসাসহ নানা সেবা প্রদান করা হয়। সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপকারভোগীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট