শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা লামায় জমি নিয়ে বিরোধ, ভোগান্তিতে ভুক্তভোগী পরিবার

১৩ নভেম্বর ঘিরে নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৩৪৭ বার পড়া হয়েছে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে সারাদেশের নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার (১২ নভেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুকে এক স্ট্যাটাসে এ আহ্বান জানান সংগঠনটির সভাপতি রিফাত রশিদ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক স্ট্যাটাসে লেখা হয়, আগামীকাল ১৩ নভেম্বর জুলাই হত্যাকাণ্ডের বিচারিক কার্যক্রমকে কেন্দ্র করে নিষিদ্ধঘোষিত ফ্যাসিস্ট ও জঙ্গি সংগঠন আওয়ামী লীগের দেশজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারাদেশের বিশ্ববিদ্যালয়, মহানগর, জেলা ও সব পর্যায়ের নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ দেওয়া হচ্ছে।

এদিকে ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে ইতোমধ্যে পুলিশ সদরদপ্তর থেকে মাঠ পর্যায়ে নিরাপত্তা জোরদারের বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া সারাদেশে বাড়ানো হয়েছে পুলিশের টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি। যে কোনো ধরনের সহিংসতা ঠেকাতে মাঠে আছে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, বিজিবি ও গোয়েন্দা সংস্থা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews