1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ঈদগাঁওতে ইমাদ্রাসাতির আয়োজনে ঈদ আনন্দ রঙিন করে তুলতে মেহেদী উৎসব ৩০০ জন মিসকিন, প্রতিবন্ধী ও এতিমদের মাঝে এমএম ফাউন্ডেশনের ঈদ উপহার চকরিয়ায় মসজিদে এক লাখ টাকার ফ্যান উপহার দিলেন সাবেক পৌর কাউন্সিলর মুজিব চকরিয়ার ইসলামনগরস্থ ময়লার ডিপো থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী চকরিয়া ফাঁসিয়াখালীতে ১২শ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান চকরিয়ায় টমটমের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু চকরিয়া ডাকাতির প্রস্তুতিকালে নারীসহ আটক ৪ বাংলাদেশে শনিবার ঈদ শাপলাপুর বারিয়াপাড়ায় গাছ কাটতে গিয়ে গাছচাপায় যুবকের মর্মান্তিক মৃত্যু আমরা ইরানে সেনা পাঠাব না: পোল্যান্ডের প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার অবস্থা আশঙ্কাজন

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

দুইদিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি আছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। নতুন করে অবনতিও হয়নি। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

শুক্রবার এ তথ্য জানান দলটির স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এর আগে বিকেলে দলের অসুস্থ চেয়ারপারসনকে দেখতে হাসপাতালের যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমীর খসরু মাহমুদ চৌধুরী। তারা সিসিইউ’র ভেতরে যাননি।

গ্লাসের বাইরে থেকে দেখে এসেছেন বলে জানান আমীর খসরু। তিনি বলেন, আমরা দূর থেকে দেখেছি। সিসিইউতে তো যাওয়া যায় না। ইকফেকশনের ঝুঁকি আছে। আমরা চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। ম্যাডামের অবস্থার উন্নতি নেই। মেডিকেল বোর্ড চেষ্টা করছে। প্রতিদিন বৈঠক করে চিকিৎসায় পরিবর্তন আনছে।

এদিকে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার জানান, আমি এখন হাসপাতাল যাচ্ছি। ম্যাডামের অবস্থা আগের মতোই। তেমন কোনো উন্নতি নেই। এখনও সিসিইউতেই আছেন। ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন হাসপাতালে আছেন সার্বক্ষণিক। তিনি বিস্তারিত বলতে পারবেন। আমার সঙ্গে চিকিৎসকদের যতটা কথা হয়েছে- তারা জানিয়েছেন ম্যাডামের অবস্থা ভালো নয়। সবাই দোয়া করবেন।

তিনি জানান, চিকিৎসকদের পরামর্শে ম্যাডামের জন্য গুলশানের বাসা থেকেই খাবার পরিবেশেন করা হচ্ছে প্রতিদিন। ম্যাডামের সঙ্গে তার ছোটপুত্রবধূ সৈয়দা শামিলা রহমান সার্বক্ষণিক থাকছেন। এছাড়া গৃহপরিচালিকা ফাতেমা ও স্টাফ রূপা আক্তার সঙ্গে আছেন।

তার আগে গতকাল বৃহস্পতিবার দুপুরে ইনফেকশনের (সংক্রমণ) শঙ্কায় খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা৷ মেডিকেল বোর্ডের একজন সদস্য বলেন, ম্যাডামের নিউমোনিয়া হয়েছে৷ উনি এখনো সেরে উঠেননি। বয়সের কারণে সময় লাগবে।

এই চিকিৎসক গতকাল একই কথা জানান। তিনি আরও বলেন, ম্যাডামের অবস্থা ভালো খারাপ কোনটাই নেই। চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রাখছেন। সিসিইউতে নেওয়ার পর বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন আলোচনা করে নতুন করণীয় ঠিক করছে। লন্ডন থেকে ভার্চুয়ালি ডা. জুবাইদা রহমান, যুক্তরাষ্ট্র থেকে জনস হপকিনস হসপিটালের কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক বোর্ডের বৈঠকে অংশ নেন।

প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত সপ্তাহের রোববার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

এদিকে দলের পক্ষ থেকে খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে আল্লাহর দরবারে দোয়া চাওয়া হয়েছে। খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় গতকাল শুক্রবার বাদ জুমা সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট