Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
Subscribe
Close

Search

চকরিয়া

চকরিয়ায় জমজম হাসপাতালের এমডির বিরুদ্ধে সুপারভাইজারকে হেনস্তার অভিযোগ

By ভোরের কণ্ঠ
December 10, 2025 3 Min Read
0

চকরিয়া জমজম হাসপাতাল লিঃ এর এমডি মৌলভি আব্দুল করিমের অসাধাচরণ ও সন্ত্রাসী কর্মকান্ডে অতিষ্ঠ ও ভিতি সন্ত্রস্ত হয়ে নিরাপত্তাহীনতায় ভোগছে হাসপাতালটির সুইফার থেকে শুরু করে সকল স্তরের কর্মকর্তা কর্মচারীরা। এমডির অসাধাচরণ ও মানসিক নির্যাতন থেকে বাদ পড়েনি হাসপাতালের নারী নার্স এবং আয়ারাও। শিগগির এমডি মৌলভি আব্দুল করিমের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা না নেয়া হলে পরে চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কে প্রশানের কাছে প্রতিকার চেয়ে মানববন্ধনের মতো কর্মসূচি পালনের হুশিয়ারি দিয়ে ভোক্তভোগি হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা আদালতের শরণাপন্ন হওয়ার কথা জানিয়েছেন সাংবাদিকদের কাছে।

ইতিমধ্যে মৌলভি আব্দুল করিমের অসধাচরণ ও হামলার শিকার হাসপাতালের সুপারভাইজার ও
সাবেক সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার
আব্দুল জলিল নিজের নিরাপত্তা ও আইনি প্রতিকার চেয়ে মৌলভি আব্দুল করিমকে আসামী করে চকরিয়া থানা ও জমজম হাসপাতালের কতৃপক্ষ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।।
এ ছাড়াও সম্প্রতি সময়ে কক্সবাজারে অনুষ্ঠিত জমজম হাসপাতালের শেয়ারহোল্ডার মিটিং এ হাসপাতালের একজন শেয়ারহোল্ডার ও হাসপাতালের সাবেক প্রশাসনিক কর্মকর্তার উপরও অতর্কিত সন্ত্রাসী হামলা চালিয়ে বেদম মারধর করে এক পর্যায়ে জনসমক্ষে তাকে চেয়ার চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছে বলে অভিযোগ রয়েছে।। তারা শিগগির চকরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাথে নিয়ে কক্সবাজার জেলা সিভিল সার্জনের নেতৃত্বে জমজম হাসপাতালের চলমান সংকট থেকে নিরীহ লোকজনের নিরাপত্তার খাতিরে জানমাল রক্ষা সহ হাসপাতালের সার্বিক বিষয়ে খোজ খবর নিতে একটি তদন্ত কমিটি গঠনের আহ্বান জানান।
কয়েক জন হাসপাতালের শেয়ারহোল্ডারের (নাম প্রকাশে অনিচ্ছুক) দাবী, এমডি মৌলভি আব্দুল করিমের সাথে পরিচালক বা কর্মচারী যে কারও সাথে কোন ভাবে তর্কের সুত্র ধরে বহিরাগত সন্ত্রাসী এনেও চকরিয়ার প্রসিদ্ধ এ হাসপাতালে নিজেকে শক্তিশালী রাখতে বিশৃংখল পরিস্থিতি সৃষ্টি করেছে বহুবার।।
পুরুষের পাশাপাশি নারী কর্মচারীদেরও অনেক সময় তেড়ে গিয়ে মারমুখী আচরণ করার মতো গুরুতর অভিযোগ উঠছে।।
খোজ নিয়ে জানা গেছে, ইতিমধ্যে মৌলভি আব্দুল করিমকে তার স্বেচ্ছাচারীতা, অযোগ্যতা, অসাধাচরণ ও সন্ত্রাসী মনোভাবের কারনে হাসপাতাল পরিচালনা কমিটি ও শেয়ারহোল্ডারগন যৌথভাবে অযোগ্য ঘোষণা করে চেয়ারম্যান বরাবর পত্র প্রেরণ করা হয়।
এদিকে থানা ও জমজম হাসপাতালের চেয়ারম্যান বরাবর ২৮ নভেম্বর ২০২৫ ও ২৯ নভেম্বর ২০২৫ তারিখ দায়েরকৃত অভিযোগে সাবেক সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও জমজমের সুপারভাইজার আব্দুল জলিল দাবী করেছেন, ডাক্তার মনজুরুল করিমের কাছে রোগী দেখানোর জন্য টিকেটের তুচ্ছ বিষয়ে ক্ষেপে গিয়ে তার উপর সন্ত্রাসী হামলা করে বেদম মারধর করে এক পর্যায়ে গলা চেপে ধরে অকথ্য ভাষায় গালমন্দ করে হাসপাতালে উদ্ভট পরিস্থিতি সৃষ্টি করে।। তা ছাড়া গত ২২ নভেম্বর ২০২৫ তারিখ হাসপাতালের রিসিপশনে স্টাফ ও নার্সদের সামনে ভোক্তভোগি আব্দুল জলিলকে নামাজে পেছন থেকে কেউ এক ধাক্কায় ফেলে দিতে পারলে পুরুষকার হিসেবে একদিনের ওভারটাইমের বেতন দুটি ধাক্কা দিয়ে ফেলে দিতে পারলে দুদিনের ওভারটাইমের বেতন ভাতা দেয়া হবে বলে তিরস্কার এবং হুংকার দেয়। যদিও এ সময় আব্দুল জলিল হাসপাতালে উপস্থিত ছিলেন না।।
নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের একাধিক শেয়ারহোল্ডার, চিকিত্সক, বিভাগীয় নার্স, ব্রাদার, সুপারভাইজার, একাউন্টস, ফার্মেসি, সকল পরীক্ষগার, রিসিপশন, মার্কেটিং, সুইফার ও আয়া সহ অন্তত শতাধিক এসব স্টাফ ছাড়াও রোগী দর্শনার্থী এবং বিভিন্ন ওষুধ কোম্পানীর এমআর এসআর পর্যন্ত মৌলভি আব্দুল করিমের অসদাচরণ ও মারমুখী আচরণ করার মতো গুরুতর অভিযোগ তুলছেন।
দীর্ঘ দিনের চাকরীর সুবাদে হাসপাতালের কল্যাণ কামনাকারী কয়েকজন নারী ও পুরুষ কর্মী কর্মচারী ও কয়েকজন শেয়ারহোল্ডার সাংবাদিকদের জানান, মৌলভি আব্দুল করিমের বিরুদ্ধে আনীত অভিযোগ গুলো হাসপাতালের সকল মালিক পক্ষ ও কর্মকর্তা কর্মচারীরা সকলেই জানেন। বিষয়টি নিয়ে কতৃপক্ষ যথাযথ নজরদারি ও কঠোর ব্যাবস্থা না নিলে পরে অদুর ভবিষ্যতে অপ্রত্যাশিত ঘটনার সৃষ্টি সহ রোগী সাধারণকে সেবা পেতেও বেগ পেতে হতে পারে।।
এদিকে জমজম হাসপাতালের সিইও গোলাম কবির বলেন, থানায় লিখিত অভিযোগের বিষয়টি তিনি জানেন না। তা ছাড়া সপারভাইজার জলিল চেয়ারম্যান বরাবর যে অভিযোগটি দিয়েছেন, এ জাতীয় কোন অনুলিপি বা অভিযোগ পত্রও তাকে দেয়া হয়নি। প্রতিষ্ঠানের বিষয়টি মুলত প্রাতিষ্ঠানিক ভাবেই সমাধান করার নিয়ম। মৌলভি আব্দুল করিমের সাথে বিষয়টি
নিয়ে সন্ধ্যায় আলাপের জন্য হাসপাতালে
তার দপ্তরে গিয়ে দেখা যায়, এ সময় তিনি নেই।###

Author

ভোরের কণ্ঠ

সম্পাদক ও প্রকাশক : মাস্টার আরাফাত চৌধুরী (বিএসসি) হেড অফিস : চকরিয়া সমবায় সমিতি মার্কেট (৩য় তলা) প্রধান সড়ক, চকরিয়া, কক্সবাজার। মোবাইল নম্বর :০১৯২১১৭৪৫৭৯

Follow Me
Other Articles
Previous

সচিবালয়ে অবরুদ্ধ অর্থ উপদেষ্টা

Next

মিশরে হিফজুল কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশের আনাস

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *