শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মাতামুহুরিতে ক্লিনিকের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির অভিযোগ আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪, আহত ৫ লামায় শিশু আরাফাতকে বলাৎকারের পর হত্যা, ১১ মাস পর প্রধান আসামি গ্রেপ্তার মহেশখালীতে প্রধানমন্ত্রীর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা আওয়ামী লীগ থেকে গোপনে বিএনপিতে পদায়ন ফ্যামিলি কার্ডের কাজ না পেয়ে পদত্যাগের ঘোষণা ২ ছাত্রদল নেতার মাতামুহুরিতে মোটরসাইকেল – ডাম্পার গাড়ি সংঘর্ষ, নিহত ছাত্রদল নেতা মিজান চকরিয়ায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ,জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী চকরিয়া ও মাতামুহুরিতে বন্যা-পরবর্তী জনস্বাস্থ্যের হাইজিন কিট বিতরণ

চকরিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ৯ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা মিলনায়তন মোহনায় এ দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধনে উপস্থিত ছিলেন নবাগত চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ণ দেব।

এছাড়া দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ও সচেতন নাগরিক কমিটির (সনাক) বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ,শিক্ষক- শিক্ষার্থী,প্রিন্টিং ও ইলেকট্রনিকস মিডিয়ার সংবাদকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এবারের দিবসের প্রতিপাদ্য- ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’। বরাবরের মতো এবারও চকরিয়া,কক্সবাজারসহ দেশের প্রতিটা উপজেলা,জেলায় বড় পরিসরে উদযাপন করা হচ্ছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস।

এদিকে জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ঘোষণা করে। ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অ্যাগেইনেস্ট করাপশনে (আনকাক) সই করা দেশ হিসেবে বাংলাদেশসহ বিশ্বের ১৯১টি দেশ একযোগে দিবসটি উদযাপন করা হচ্ছে বলে বক্তারা নিশ্চিত করেন।

এদিন সবার দাবির প্রেক্ষিতে টোল ফ্রি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে ১০৬ নম্বরে কল করার জন্য আহবান করা হয়।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews