1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মাতামুহুরি উপজেলার ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী কাউয়ারখোপ-মনিরঝিল সেতু নির্মাণের দাবিতে আবারও সোচ্চার এলাকাবাসী বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি চকরিয়ায় প্রধানমন্ত্রী সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী জুলাই শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী 1 Win Türkiye onlayn kazino oynamaq | Rəsmi sayt ফাইনালে উঠবে ব্রাজিল-আর্জেন্টিনা, চ্যাম্পিয়ন হবে কে জানালেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক কাল কক্সবাজার আসছে প্রধানমন্ত্রী,জনসভাস্থল পরিদর্শন করেন স্বরাষ্ট্র মন্ত্রী শিক্ষা ও পরিশ্রমেই উন্নতি, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল

ঈদগাঁও প্রেসক্লাবের গৌরব ও সাফল্যের ২৬তম বর্ষপূর্তি উদযাপন 

  • প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

কক্সবাজারের নবগঠিত উপজেলায় সাংবাদিক দের প্রাচীনতম সংগঠন ঈদগাঁও প্রেসক্লাবের গৌরব এবং সাফল্যের ২৬তম বর্ষপূর্তি উৎসব ঝাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

১২ ডিসেম্বর সকাল দশটায় ঈদগাঁও পাবলিক লাইব্রেরী মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি মো: রেজাউল করিমে সভাপতিত্ব, সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিনের পরিচালনায় শুরুতে কুরআন তেলোয়াত করেন হাফেজ বজলুর রহমান।

আমন্ত্রিত অতিথিদের মাঝে বক্তব্য রেখেছেন, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসাইন, ইসলামাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম, ইসলামী আন্দোলন,ঈদগাঁও উপজেলা সভাপতি শামসুল হক আজিজি, নেজামে ইসলাম ঈদগাঁও উপজেলার আহবায়ক নুরুল আবছার, ঈদগাঁও থানার এসআই সনক কান্তি দাশ, জালালাবাদ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুন সিরাজুল মজিদ, প্রাথমিক শিক্ষক নেতা জানে আলম আজাদ, ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক মুফিজুর রহমান মুফিজ,খেলাফত মসলিস, ঈদগাঁও উপজেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান উদ্দিন।

বক্তব্য রাখেন, ঈদগাঁও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ছরুয়ার কামাল, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন ও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য শাহজাহান চৌধুরী শাহিন।

অন্যদের মাঝে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের নেতা একেএম জাহাঙ্গীর বাঙালী, তৈয়ব জালাল,এম শফিউল আলম আজাদ, ওসমান গনি ইলি, মন ছুর আলম, নাছির উদ্দীন পিন্টু, ছাত্র অধিকার পরিষদের নেতা আরিফুল ইসলাম, খেলাফত মজলিস, ঈদগাঁও উপজেলা শাখা যুগ্ন সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন,গণ অধিকার পরিষদ নেতা মিজানুর রহমান ও ক্বারী রমজান আলী।

উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন, জেলা কার্যালয়ের কম্পিউটার অপারেটর আবু নোমান মো: মাসুদ রানা, ঈদগাঁও লাইনের পরিচালক বেলাল উদ্দিন সিকদার, সংবাদকর্মী এম আবু হেনা সাগর, এম ছরুয়ার শিফা, মিজবাহ উদ্দীন,এনামুল হক, রফিক উদ্দিন লিটন, আজিজুর রহমান রাজু,আলা উদ্দিন কাউছার উদ্দিন শরীফ, ইসতিয়াক হাদিসহ নানান শ্রেনী পেশার লোকজন।
বক্তারা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনকল্যানকর ভূমিকা রাখার আহবান জানান।

শেষে কেক কেটে ঈদগাঁও প্রেসক্লাবের গৌরব ও সাফল্যের ২৬তম বর্ষপূর্তি উদযাপন করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট