Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
Subscribe
Close

Search

কক্সবাজার

পেকুয়া উপজেলা জামায়াত আমীরের পিতার জানাযায় -সালাহউদ্দিন মায়ের মৃত্যূর ৯ দিন পর পিতার মৃত্যু

By ভোরের কণ্ঠ
January 13, 2026 1 Min Read
0

ওসমান সরওয়ার (চকরিয়া) কক্সবাজার:

পেকুয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও ফাঁসিয়াখালী ইসলামিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ উদ্দীনের মায়ের ইন্তেকালের শোক কাটতে না কাটতেই মাত্র ৯ দিনের ব্যবধানে পিতাকেও হারালেন।

পেকুয়া উপজেলার পূর্ব মেহেরনামা এলাকার প্রবীণ মুরব্বি ও সমাজের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি আব্দুল কাদের (৮১) মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত আনুমানিক ২টায় চট্টগ্রাম শহরস্থ নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মরহুমের জানাজা মঙ্গলবার দুপুর ২টায় পূর্ব মেহেরনামা কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে অনুষ্ঠিত হয়।
জানাজায় তাঁর জ্যৈষ্ঠ পূত্র অধ্যাপক মওলানা মোহাম্মদ ইমতিয়াজ উদ্দীন ইমামতি করেন। জানাজায় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরের হাজারো মানুষ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, মরহুমের স্ত্রী বদিউজ্জামান বেগম গত ৪ জানুয়ারি বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। স্বামী-স্ত্রীর এমন স্বল্প ব্যবধানে ইন্তেকালে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কক্সবাজার শহর আমির ও সংসদীয় প্রার্থী আব্দুল্লাহ আল ফারুখ, কক্সবাজার জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মুফতি মোহাম্মদ হাবিবুল্লাহ, জেলা সেক্রেটারি জাহেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়েত উল্লাহ, জেলা শুরা সদস্য আকতার আহমদ, চকরিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল বশর, পেকুয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি ডা. নুরুল কবিরসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
এলাকার একজন আদর্শবান ও প্রবীণ মুরব্বির ইন্তেকালে সর্বমহলে শোকের ছায়া নেমে এসেছে।

Author

ভোরের কণ্ঠ

সম্পাদক ও প্রকাশক : মাস্টার আরাফাত চৌধুরী (বিএসসি) হেড অফিস : চকরিয়া সমবায় সমিতি মার্কেট (৩য় তলা) প্রধান সড়ক, চকরিয়া, কক্সবাজার। মোবাইল নম্বর :০১৯২১১৭৪৫৭৯

Follow Me
Other Articles
Previous

টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ হুজাইফার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন চাচা

Next

চট্টগ্রাম বন্দরে ৯ জুলাইযোদ্ধার চুক্তিভিত্তিক নিয়োগ

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *