1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
লামায় সঃ প্রাঃ বিঃ প্রধান শিক্ষিকা স্বামীসহ হাজত বাস জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে সদস্য হলেন বিপু পৌরসভা ঘোষণাকে স্বাগত জানিয়ে পেকুয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কক্সবাজারের রামুতে বিনোদন পার্কের সামনে র‌্যাবের পৃথক অভিযানে ৩২ হাজার ইয়াবা ও সিএনসিজিসহ গ্রেফতার ৩। রামুর প্রেসক্লাব মাসিক সভা অনুষ্ঠিতঃ গুজব, অপতথ্য ও বিভ্রান্তিরোধে সাংবাদিকদের সতর্ক থাকতে হবে তেলাপোকা পার্টির ভয়ে কাঁপছে মোদি সরকার! বন্ধ করলো ওয়েবসাইটও চকরিয়ায় এক প্রবাসী পরিবারের উপর কয়েক দফা হামলা ও লটুপাটের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে স্কালোনির বিশেষ নজরে যারা ঈদগাহ রশিদ আহমদ কলেজ সরকারী করণের দাবীতে মানববন্ধন ও সমাবেশ 

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫ হাজার, দাবি সরকারি কর্মকর্তার

  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ২২০ বার পড়া হয়েছে

ইরানে চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ অন্তত ৫ হাজার মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির এক সরকারি কর্মকর্তা। রবিবার নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানাননিহতদের মধ্যে প্রায় ৫০০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন। বিক্ষোভের এই প্রাণহানির জন্য তিনি ‘সন্ত্রাসবাদী ও সশস্ত্র দাঙ্গাকারীদের’ দায়ী করেছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া ওই সাক্ষাৎকারে ওই কর্মকর্তা বলেনইরানের উত্তরপশ্চিমাঞ্চলীয় কুর্দি অধ্যুষিত এলাকাগুলোতে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ ও নিহতের ঘটনা ঘটেছে। ওই অঞ্চলে কুর্দি বিচ্ছিন্নতাবাদীরা দীর্ঘদিন ধরে সক্রিয় এবং সেখানে অতীতের অস্থিরতাগুলোর সময়ও ব্যাপক সহিংসতা দেখা গেছে।

ওই কর্মকর্তা আরও জানানচূড়ান্ত নিহতের সংখ্যা আর খুব বেশি বাড়ার সম্ভাবনা নেই। একই সঙ্গে তিনি অভিযোগ করেন যেইসরায়েল এবং বিদেশের সশস্ত্র গোষ্ঠীগুলো বিক্ষোভকারীদের সমর্থন ও সরঞ্জাম সরবরাহ করেছে।

ইরান কর্তৃপক্ষ দেশটিতে চলমান অস্থিরতার জন্য বরাবরই ইসরায়েলসহ তাদের বিদেশি শত্রুদের দায়ী করে আসছে। উল্লেখ্যগত জুনে ইরানে সামরিক হামলা চালিয়েছিল ইসরায়েল।

তবে বিভিন্ন মানবাধিকার সংস্থার দেওয়া তথ্যের সঙ্গে সরকারি এই হিসাবের বড় পার্থক্য দেখা গেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ শনিবার জানিয়েছেবিক্ষোভে নিহতের সংখ্যা ৩ হাজার ৩০৮ জনে পৌঁছেছে এবং আরও ৪ হাজার ৩৮২টি মৃত্যুর ঘটনা পর্যালোচনার অধীনে রয়েছে। সংস্থাটি আরও নিশ্চিত করেছে যেএখন পর্যন্ত ২৪ হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকেনরওয়েভিত্তিক ইরানি কুর্দি মানবাধিকার সংস্থা হেনগাও জানিয়েছেগত ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া এই বিক্ষোভের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষগুলো উত্তরপশ্চিমাঞ্চলের কুর্দি এলাকাগুলোতেই ঘটেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট