সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং প্রকাশিত সংবাদের প্রতিবাদ কুতুবজোমে লাইসেন্সবিহীন ৬ তেল বিক্রয় প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, সিলগালা প্রকাশিত সংবাদের প্রতিবাদ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আপডেট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চকরিয়া থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালী ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

রামুতে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ৩০৮ বার পড়া হয়েছে

মোঃ নাছির উদ্দিন, রামু (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের রামুতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় তৈরি বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে রামু থানা পুলিশ।
বুধবার (২১ জানুয়ারি) ভোররাত আনুমানিক ৩টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লামার পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমানের নির্দেশনায় রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে এসআই মোঃ শওকত জামিলসহ পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।
পুলিশ জানায়, কাউয়ারখোপ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের লামার পাড়া সংলগ্ন চেয়ারম্যান বাড়ির পশ্চিমে মসজিদ পুকুর পাড়ে ১০–১৫ জনের একটি ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া দিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়। তবে অপর ডাকাতরা কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মেহেদী হাসান (২০), পিতা: মৃত শফি আলম এবং জসিম উদ্দিন (২২), পিতা: বাদশা মিয়া। তারা উভয়ই রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ার ঘোনা (৭নং ওয়ার্ড) এলাকার বাসিন্দা।
গ্রেফতারকৃতদের কাছ থেকে এবং পলাতক আসামিদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়। জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে— ৪১ ইঞ্চি লম্বা ধারালো কিরিচ, দুটি ধারালো ছুরি, দুটি ধারালো দা, দুটি লোহার হাতুড়ি, একটি দ্বিমুখী ধারালো চাইনিজ কুড়াল, তালা কাটার যন্ত্র, চেইনযুক্ত বিশেষ লোহার কাঁটাযুক্ত যন্ত্র ও তিনটি প্লাস।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক ডাকাতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
ভোরের এই সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews