সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং প্রকাশিত সংবাদের প্রতিবাদ কুতুবজোমে লাইসেন্সবিহীন ৬ তেল বিক্রয় প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, সিলগালা প্রকাশিত সংবাদের প্রতিবাদ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আপডেট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চকরিয়া থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালী ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

চকরিয়ায় কৃষিপণ্য সংরক্ষণে হিমাগার স্থাপন হবে: আব্দুল্লাহ আল ফারুক

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ২৬৮ বার পড়া হয়েছে

 

চকরিয়া-পেকুয়ায় অতীতে চেয়ারম্যানদের গণহারে ছাঁটাইয়ের মাধ্যমে জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে হয়রানি করা হয়েছিল বলে মন্তব্য করেছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক। তিনি বলেন, “আমরা প্রতিহিংসা কিংবা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নই।

শুক্রবার (৩০ জানুয়ারি) বাদে মাগরিব কাকারা মাঝেরফাঁড়ি স্টেশনে দাঁড়িপাল্লা তথা আব্দুল্লাহ আল ফারুকের সমর্থনে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, কাকারা ও সুরাজপুর-মানিকপুরসহ চকরিয়ার বিভিন্ন অঞ্চল কৃষিনির্ভর। এখানকার কৃষকের উৎপাদিত পণ্য সারা বছর নিরাপদে সংরক্ষণের জন্য হিমাগার স্থাপন করা হবে, যাতে কৃষকরা ন্যায্যমূল্য পান এবং উৎপাদনে উৎসাহিত হন।

পথসভায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা ছাবের আহমেদ ফারুকী, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মাস্টার মোহাম্মদ হোছাইন এবং কাকারা ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি।
কাকারা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি কামরুল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য দেন সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার মিনহাজ উদ্দিন এবং পৌরসভার দায়িত্বশীল মোহাম্মদ আয়ুব।
পথসভায় বক্তারা চকরিয়া-পেকুয়ার উন্নয়ন, কৃষকদের স্বার্থরক্ষা এবং জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।###

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews