শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা লামায় জমি নিয়ে বিরোধ, ভোগান্তিতে ভুক্তভোগী পরিবার

চকরিয়ায় মারছা বাস- ডাম্পার সংঘর্ষ, আহত -২

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪১০ বার পড়া হয়েছে

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় মারসা ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে চকরিয়া হারবাংয়ের জাইল্ল্যার ঢালা এলাকায় এই ঘটনা ঘটে।

চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন জানান, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম গিয়ে হতাহতদের উদ্ধারের কাজ করেন। এতে ২ জন যাত্রী আহত হন। আহতরা চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে তাদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি

 

তিনি আরও জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজারমুখী মারসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও চট্টগ্রামমুখী পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় দুই গাড়ি মহাসড়কের দুই পাশে ছিটকে পড়ে। এতে মারসা পরিবহনের দুই যাত্রী আহত হয় । দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। দুই গাড়ির চালক-হেলপার পলাতক রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews