সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং প্রকাশিত সংবাদের প্রতিবাদ কুতুবজোমে লাইসেন্সবিহীন ৬ তেল বিক্রয় প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, সিলগালা প্রকাশিত সংবাদের প্রতিবাদ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আপডেট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চকরিয়া থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালী ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

চকরিয়ায় ক্রেতাদের নিরাপত্তার স্বার্থে মার্কেটে সাদা পোশাকে পুলিশ মোতায়েন, ৪ ছিনতাইকারী আটক

  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৮৭ বার পড়া হয়েছে

 

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চকরিয়া পৌরশহরের বিভিন্ন মার্কেটের অলিগলিতে ক্রেতা ও সাধারণ জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে পুলিশ টিম কাজ করছে।
বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া থানার ওসি ( ভারপ্রাপ্ত) মনির হোসেন। তিনি বলেন, গতকাল চকরিয়া থানা পুলিশের বিশেষ সাড়াশি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে চকরিয়া পৌরসভার নিউ মার্কেট, জনতা মার্কেট ও চকরিয়া সিটি সেন্টার এলাকায় ছিনতাইয়ের সময় কাকারা ২ নং ওয়ার্ডের মৃত নুরুল কবিরের পুত্র আবদুল্লাহ (২৬),সাহারবিল ৩ নং ওয়ার্ডের জাহেদ হোসেনের পুত্র রাহাত হোসেন(৩৩), পৌর ৮ নং ওয়ার্ডের মৃত ফেরদৌস আহমেদের পুত্র মোহাম্মদ আরমান (৪১), পৌর ১ নং ওয়ার্ড বাজার পাড়ার মৃত দেলোয়ার হোসেনের পুত্র দিদারুল ইসলামকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে ।
পুরো রমজান মাস মার্কেট ও জনবহুল এলাকায় নিয়মিত সাদা পোশাকে টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews