
কক্সবাজারের চকরিয়া পৌরসভার পালাকাটা আকবরিয়াপাড়া মাদ্রাসা সালমান ফার্সী (রাঃ) হারুনিয়া তাহফিজুল কোরআন ও এতিমখানার শিক্ষার্থীদের সম্মানে-আলোকিত চকরিয়া ডট কম এর আয়োজনে প্রতি বছরের নিয়মে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ রমজান ৩ মার্চ ২০২৬ তারিখ মঙ্গলবার বিকেলে সালমান ফার্সি হেফজখানা ও এতিমখানা মিলনায়তনে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ইফতার মাহফিল শুরু হয়। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, বি এম হাবিব উল্লাহ, সম্পাদক ও প্রকাশক, আলোকিত চকরিয়া ডট কম, চকরিয়া-পেকুয়া প্রতিনিধি-দি ডেইলী নিউ নেশন ও দি ডেইলি কান্ট্রি টুডে। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এম মোবারক আলী, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চকরিয়া উপজেলা শাখা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম, ভারপ্রাপ্ত পরিচালক, মাদ্রাসা সালমান ফার্সী (রা) হারুনিয়া তহফিজুল কোরআন ও এতিমখানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চকরিয়ার বিশিষ্ট টীকাদার জাকের আহমদ বাবু, চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এনামুল হক বাবু, চকরিয়ার বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব ফজল করিম ও মাওলানা এয়ার মোহাম্মদ। ইফতার মাহফিল সঞ্চালনায় ছিলেন, মোহাম্মদ নুরুদ্দোজা, চকরিয়া প্রতিনিধি, দৈনিক দিনকাল ও স্টাফ রিপোর্টার, আলোকিত চকরিয়া ডট কম ও মোহাম্মদ রিদুয়ানুল হক, সাধারণ সম্পাদক, চকরিয়া সাংবাদিক ফোরাম ও চকরিয়া প্রতিনিধি, দৈনিক বাংলাদেশ সমাচার।
এ সময় উপস্থিত ছিলেন, সালমান ফার্সি হেফজখানা ও এতিমখানার শিক্ষক যথাক্রমে হাফেজ ফরিদুল আলম, হাফেজ ইসমাইল, হাফেজ জহিরুল হক, হাফেজ আবু হুরাইরা, মৌলানা নুরুল আমিন, মৌলানা নুরুল হক, মৌলানা এহসানুল হক, মৌলানা ছৈয়দুল হক ও মাষ্টার মামুনুর রশিদ। আলোকিত চকরিয়া ডট কম এর ইফতার উত্তর ও ইফতার পরবর্তী সার্বিক প্রচারের ছিলেন, মোঃ ওমর আলী, স্টাফ রিপোর্টার, আলোকিত চকরিয়া ডট কম ও দৈনিক স্পষ্টবাদী। ইফতার মাহফিলের সার্বিক সৌজন্যে ছিলেন, আলহাজ্ব মুহাম্মদ আমান উল্লাহ, চেয়ারম্যান, মরহুম আবু তাহের ফাউন্ডেশন, পরানগড়, (বাজালিয়া) সাতকানিয়া, চট্টগ্রাম। এ সময় হেফজখানা ও এতিমখানার অন্তত ১শ ৫০জন শিক্ষার্থী ও শিক্ষক এবং আমন্ত্রিত অতিথি ও মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, অন্তত ৫০জন বিভিন্ন স্তরের লোকজন।।