Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
Subscribe
Close

Search

আন্তর্জাতিক

মধ্যরাত পর্যন্ত অতিরিক্ত কাজ করাতেন নেইমার, মামলা করলেন নারী রাঁধুনি

By ভোরের কণ্ঠ
March 7, 2026 2 Min Read
0

জাতীয় দলে ফেরার লড়াইয়ে আছেন নেইমার জুনিয়র। চোট কাটিয়ে ব্রাজিলিয়ান এই তারকা যখন ম্যাচ ফিটনেস ফিরে পেতে মরিয়া ঠিক তখনই নেতিবাচক খবরের শিরোনাম হয়েছেন। নেইমারের বিরুদ্ধে রাঁধুনিকে অতিরিক্ত কাজের চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। শুধু তা-ই নয়, নেইমার প্রতিদিন সেই নারী রাঁধুনিকে দিয়ে ১৫০ জন বন্ধু-বান্ধবীদের জন্য রান্না করাতেন।

অতিরিক্ত কাজের চাপে সেই রাঁধুনি অসুস্থও হয়ে গিয়েছেন। এমন অভিযোগ এনে নেইমারের বিরুদ্ধে মামলা করেছেন তাঁর রাধুনি-খবর ব্রাজিলের সংবাদমাধ্যম মেট্রোপোলসের।

নেইমারের বিরুদ্ধে করা এই মামলা বর্তমানে ব্রাজিলের আঞ্চলিক শ্রম আদালতে বিচারাধীন। মেট্রোপোলস তাদের প্রতিবেদনে জানিয়েছে, আদালতে দায়ের করা মামলার নথি অনুযায়ী, কাজের অতিরিক্ত চাপের কারণে ওই কর্মী গুরুতর স্বাস্থ্য সমস্যায় পড়েছেন। প্রতিদিন প্রায় ১০ কেজি ওজনের মাংস বহন করা এবং দীর্ঘ সময় ধরে ভারী বাজারের ব্যাগ ওঠানামা করার কারণে তার শরীরে গুরুতর চাপ পড়ে।

যথাযথ বিরতি ছাড়া দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করার ফলে তার পিঠে সমস্যা ও কোমরে ব্যথা দেখা দিয়েছে। এই শারীরিক সমস্যাগুলোকেই মামলার মূল ভিত্তি হিসেবে তুলে ধরা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, এই বিশাল কাজের চাপের কারণে তাকে প্রতিদিন প্রায় ১৬ ঘণ্টা পর্যন্ত কাজ করতে হতো। তিনি প্রথমে রিও ডি জেনিরোর একটি বিলাসবহুল ভিলায় কাজ শুরু করার সময় যে সময়সূচিতে সম্মত হয়েছিলেন, বাস্তবে ছিল তার উল্টো।

প্রাথমিক চুক্তি অনুযায়ী সোমবার থেকে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা এবং শুক্রবার সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কাজ করার কথা ছিল। কিন্তু ওই নারী রাঁধুনির দাবি, বাস্তবে তাকে প্রায়ই রাত ১১টা এবং মধ্যরাত পর্যন্ত কাজ করতে হতো এবং অনেক সময় সাপ্তাহিক ছুটির দিনেও কাজ করতে বাধ্য করা হতো। এমনকি নেইমারের বাড়ির প্রয়োজন মেটাতে তাকে অনেক সময় আইনে নির্ধারিত মধ্যাহ্নভোজের বিরতি ছাড়াও কাজ করতে হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

রাঁধুনির আইনজীবীরা জানান, ‘বাদী নিয়মিতভাবে মধ্যাহ্নভোজের বিরতি পাননি। পুরো চাকরির সময় তাকে লাঞ্চ ব্রেকের জন্য উপস্থিতি নথিভুক্ত করতে বাধ্য করা হতো, যদিও সেই সময়েও তিনি কাজ করতেন।’

প্রতিবেদন অনুযায়ী, মাসে প্রায় ১,০৬৫ পাউন্ড বেতন পাওয়া ওই রাঁধুনি এখন মোট ৩৭,৫৪৪ পাউন্ড ক্ষতিপূরণ দাবি করছেন। বাংলাদেশি মুদ্রায় নেইমারের কাছে প্রায় ৬১ লাখ ১৫ হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। এই অর্থের মধ্যে রয়েছে চাকরি ছাড়ার ভাতা, জরিমানা, বকেয়া অতিরিক্ত কাজের পারিশ্রমিক, চিকিৎসা খরচ এবং কাজের সময় নির্ধারিত বিরতি না পাওয়ার ক্ষতিপূরণ।

Author

ভোরের কণ্ঠ

সম্পাদক ও প্রকাশক : মাস্টার আরাফাত চৌধুরী (বিএসসি) হেড অফিস : চকরিয়া সমবায় সমিতি মার্কেট (৩য় তলা) প্রধান সড়ক, চকরিয়া, কক্সবাজার। মোবাইল নম্বর :০১৯২১১৭৪৫৭৯

Follow Me
Other Articles
Previous

দ্রুতই পাইলটিং আকারে ই-হেলথ কার্ড সিস্টেম চালু করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

Next

ফ্যাসিস্টদের পুনর্বাসনের চেষ্টা মেনে নেবো না: নাহিদ ইসলাম

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *