পবিত্র মাহে রমজানের বিদায় লগ্ন, চারিদিকে সবাই মা-বাবা, ভাই-বোন ও আত্মীয় স্বজন নিয়ে ঈদ উৎসব আয়োজনের প্রস্তুতি—ঠিক সেই মুহূর্তে প্রায় ৩০০ জন মিসকিন, প্রতিবন্ধী ও এতিমদের মুখে ফুটে ওঠে এক অনাবিল প্রশান্তির হাসি। সমাজের অবহেলিত, সুবিধা বঞ্চিত এতিমদের হাতে যখন ঈদ উপহার ও ঈদের দিনের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়, তখন সেটি শুধু উপহার নয়—একটি ভালোবাসা, একটি যত্ন, একটি আপন করে নেওয়ার অনুভূতি জাগ্রত করে।
বুধবার(১৮ মার্চ) চকরিয়া পৌরসভা ৮ নং ওয়ার্ড লামার চিরিঙ্গা জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে এমএম ফাউন্ডশনের উদ্যোগে মিসকিন, প্রতিবন্ধী ও এতিমদের সাথে ইফতার এবং ঈদ উপহার বিতরণ করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা আরফাত চৌধুরী বলেন,মিসকিন, প্রতিবন্ধী ও এতিমদের সাথে ইফতার এবং ঈদ উপহার বিতরণ মসজিদ, মাদ্রাসা, মাটি ও মানুষের কল্যাণে কাজ করেন এম এম ফাউন্ডেশন।একটি অরাজনৈতিক ও মানবিক প্রতিষ্ঠান, ব্যাতিক্রমধর্মী কাজ করা এ প্রতিষ্ঠানটি প্রতিবারের ন্যায় এবারও সমাজের প্রত্যন্ত অঞ্চলের হাজার হাজার কমভাগ্যবানদের মাঝে যারা তুলনামূলক সুবিধাবঞ্চিত,শরিয়া সম্মত বিধিতে জাকাত গ্রহণে উপযুক্ত তাদের খুঁজে বের করে প্রায় ৩০০ জনকে প্রাপ্য উপহার তুলে দেওয়া হয়।
তিনি আরো বলেন আমরা সবাই নিজেদের অবস্থান থেকে যদি এভাবে একটু করে এগিয়ে আসি, তবে হয়েতো কোনো মানুষ আর নিজেকে একা ও অসহায় ভাববে না। এমএম ফাউন্ডেশন এই উদার ও জনহিতকর কর্মকান্ডে সমাজের ভাবমূর্তি সেচ্ছাসেবিদের অঙ্গনে বহুল প্রশংসিত হয়েছে। তাদের এ মানবদরদী কর্মকান্ডে সমাজের বিত্তবানরা উৎসাহিত ও অনুপ্রাণিত হবে বলে সাধারণ জনগণ মনে করছে। বিতরণ শেষে তাদেরকে ইফতার করানো হয়।
দোয়া ও মোনাজাত করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা হাফেজ বশির আহমদ।
এসময় উপস্থিত ছিলেন, লামার চিরিঙ্গা জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম,মাওলানা মিনহাজ উদ্দিন, মাওলানা মন্জুর আলম জিহাদি, সমাজ কমিটির সভাপতি নজরুল ইসলাম, চকরিয়া পৌরসভা ৮ নং ওয়ার্ডে র কমিশনার মো.মুজিবুল হক মুজিব, কক্সবাজার জেলা গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাতা আহ্ববায়ক মো. হেলাল উদ্দিন, সোনালী লাইফের ব্রাঞ্চ ম্যানাজার জাহেদুল ইসলাম।
এম এম ফাউন্ডেশনের ২০২৩ সালের সভাপতি আশেকুর রহমান মামুন, ২০২৪ সালের সভাপতি আরমান মাহমুদ, ২০২৫ সালের সভাপতি আশিকুল বছির নকিব,২০১৮ সালের সভাপতি আবু তৈয়ব আজাদ,২০১৯ সালের সভাপতি তামজিদুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য এম এরশাদ আলম,মোহাম্মদ হোসাইন, ইয়াসির ফরহাদ চৌধুরী, এইচ এম আসিফ আলী জারদারি চৌং, সাংবাদিক আরাফাত চৌধুরী, আব্দুল মজিদ,কফিল উদ্দিন,তাওহিদুল ইসলাম চৌং, এপে.নোমান আব্বাসি,মুশফিকুল আলম লাবিব,তাফসিরুল ইসলাম চৌং, শিল্পী সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।