1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
হাদি হত্যা: ফয়সাল ও আলমগীর ১১ দিনের এনআইএ রিমান্ডে এপেক্স ক্লাব অব রামুর উদ্যােগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মহান স্বাধীনতা দিবসে চকরিয়া প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন কক্সবাজার সমুদ্র সৈকতে উৎসবের আমেজ, লোকে লোকারণ্য চকরিয়ায় গণঅধিকার পরিষদের স্বাধীনতা দিবস উদযাপন চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ পর্যটক নিহত চ্যাম্পিয়ন কাঠগোলাপ দল চকরিয়ার খামারপাড়ায় ঈদ পূর্ণমিলনী ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন ডিজিটাল সচেতনতায় কক্সবাজারের তরুণ AI নির্মাতাদের এওয়ার্ড প্রদান ঈদগাঁও উপজেলা যুবদলের ঈদ পুনর্মিলনী সম্পন্ন বাংলাদেশে জিমন্যাস্টিকসের বাতিঘর: লামা কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ পর্যটক নিহত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনায় ২ পর্যটকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ( ২৬ মার্চ) ভোর ০৪ টা ১০ মিনিটে বানিয়াছড়া বাজার হইতে ২০০ মিটার উত্তরে ভিলেজার পাড়া করিম বাবুর্চির বাড়ির সামনে কক্সবাজারগামী লাল সবুজ পরিবহন – মোটরসাইকেল সংঘর্ষে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন চিরিঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ( ওসি) আরিফুল আমিন।

তিনি ভোরের কণ্ঠকে জানান, চট্টগ্রাম হইতে কক্সবাজারগামী লাল সবুজ পরিবহনের একটি বাস রেজিঃ নং ঢাকা মেট্রো-ব-১২-২৫৬৫ ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহীসহ ৩ গুরুতর আহত হন।খবর পেয়ে পুলিশ টিম ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আনা হলে কর্তব্যরত ২ মোটরসাইকেল আরোহীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তারা হলেন ঢাকা ডিএমপির উত্তরখান উপজেলার আটি পাড়ার শহীদ ভূইয়ার পুত্র শরিফুল ইসলাম (৩০), অলিউল ইসলামের পুত্র রাইসুল ইসলাম শিশির(৩০)।

তিনি আরও জানান, লাল সবুজ পরিবহন চালক পালিয়ে যাওয়ায় চালককে আটক করা সম্ভব হয় নি। লাল সবুজ পরিবহন ও মোটরসাইকেলটি চিরিংগা হাইওয়ে থানা পুলিশ হেফাজতে আছে।
আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট