মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়া থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালী ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত অ্যাডভোকেট তারিকুল ইসলাম কক্সবাজার জজ আদালতের এপিপি কাউয়ারখোপ ইউনিয়ন রামু উপজেলার সাথে থাকবে —আলহাজ্ব লুৎফুর রহমান কাজল এমপি চকরিয়া সরকারি হাসপাতালে চিকিৎসকের চেষ্টায় অল্পের জন্য বেঁচে গেলো সাপে কাটা যুবক চকরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা চকরিয়ায় দোয়া – মোনাজাতে খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন রামু কাউয়ারখোপবাসীর একদফা দাবি—রামুর সঙ্গেই থাকতে চাই “আমরা কাউয়ারখোপ ইউনিয়নবাসী, রামু উপজেলাতেই আছি, রামুতেই থাকবো। সালাহউদ্দিন আহমদ এলজিআরডি মন্ত্রী হওয়ায় চকরিয়া লক্ষ্যারচর ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিল মাতামুহুরিতে ক্লিনিকের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির অভিযোগ লামায় দিল মোহাম্মদের বিরুদ্ধে হয়রানি ও জমি দখলচেষ্টার অভিযোগ

‘জঙ্গি এমপি’ ডাকায় সংসদে বিচার চাইলেন হানজালা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ২১০ বার পড়া হয়েছে

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রমের) স্ত্রীর জানাজায় অংশ নিতে সংসদ ভবনে প্রবেশের সময় এক ব্যক্তি পেছন থেকে ‘জঙ্গি এমপি’ সম্বোধন করায় ক্ষোভ প্রকাশ করেছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা। একইসঙ্গে এই ঘটনার সঠিক তদন্তের দাবি জানান তিনি। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনের জনগুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপণ পর্বে দাঁড়িয়ে তিনি বলেন, ‘সম্ভবত আমার পোশাক, আমার পাগড়ি- এসবের কারণেই আমাকে জঙ্গি শুনতে হয়েছে।

এসময় মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য জোর দিয়ে বলেন, আমি মনে করি, আল্লাহর নবীর সুন্নত এবং এই পোশাক কোনোদিন জঙ্গির সিম্বল হতে পারে না। এজন্য আমি আপনার কাছে একটি অনুরোধ করতে চাই- আপনি সিসি ফুটেজ দেখে স্বরাষ্ট্রমন্ত্রী এবং সংসদের নিরাপত্তা বাহিনীকে অনুরোধ করবেন বা নির্দেশ দিন কারা এই কাজটি করেছে, (তা খুঁজে বের করতে)এর জবাবে স্পিকার বিষয়টিকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেন। পরে এমপি হানজালাকে নোটিশ দেওয়ার দেওয়ার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews