মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

কোচিং-নোট গাইড বন্ধ করে দেওয়া হবে: ববি হাজ্জাজ

  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২৩২ বার পড়া হয়েছে

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলাম আনা হবে। কোচিং-নোট গাইড বন্ধ করে দেওয়া হবে।

বুধবার (২২ এপ্রিল) গণসাক্ষরতা অভিযানের আয়োজনে ‘শিক্ষা বাজেট : বাজেটের শিক্ষা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, আমাদের ৬৫ হাজার স্কুলে কোনো সিকিউরিটি গার্ড নেই। এখন মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করলে দেখা যাবে মাল্টিমিডিয়ার তার খুলে নিয়ে যাওয়া হয়েছে। তাই আমরা শিক্ষার মূল থেকে ধরে ধরে সমস্যা সমাধান করতে চাই। বাংলা-ইংরেজির পাশাপাশি শিক্ষার্থীদের তৃতীয় ভাষা শেখানোর কাজ শুরু হচ্ছে বলেও জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews