1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে সদস্য হলেন বিপু পৌরসভা ঘোষণাকে স্বাগত জানিয়ে পেকুয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কক্সবাজারের রামুতে বিনোদন পার্কের সামনে র‌্যাবের পৃথক অভিযানে ৩২ হাজার ইয়াবা ও সিএনসিজিসহ গ্রেফতার ৩। রামুর প্রেসক্লাব মাসিক সভা অনুষ্ঠিতঃ গুজব, অপতথ্য ও বিভ্রান্তিরোধে সাংবাদিকদের সতর্ক থাকতে হবে তেলাপোকা পার্টির ভয়ে কাঁপছে মোদি সরকার! বন্ধ করলো ওয়েবসাইটও চকরিয়ায় এক প্রবাসী পরিবারের উপর কয়েক দফা হামলা ও লটুপাটের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে স্কালোনির বিশেষ নজরে যারা ঈদগাহ রশিদ আহমদ কলেজ সরকারী করণের দাবীতে মানববন্ধন ও সমাবেশ  জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে ধরতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা

কক্সবাজার টেকনাফে ইয়াবাসহ আটক ৪

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফ ও মরিচ্যায় পৃথক তিনটি অভিযান চালিয়ে ৩১ হাজার ২৭৫ পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে ৩ জন চালক এবং ১ জন হেলপার রয়েছেন। এসব অভিযানে মাদক পাচারে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিক্সা, একটি প্রাইভেট কার এবং একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার হোয়াইক্যং চেকপোস্টে একটি সিএনজি চালিত অটোরিক্সায় তল্লাশি চালিয়ে ১ হাজার ৯৭৫ পিস ইয়াবাসহ চালককে আটক করে বিজিবি। আটক চালক মো. খলিলুর রহমান (৩৮) কক্সবাজার জেলা সদরের পূর্ব লাহাড়পাড়া গ্রামের বাসিন্দা।

 

একই দিনে মরিচ্যা বিজিবির যৌথ চেকপোস্টে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে সবচেয়ে বড় চালানটি উদ্ধার করা হয়। সেখান থেকে ২৮ হাজার ৮০০ পিস ইয়াবাসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

 

এছাড়া গত ২২ এপ্রিল টেকনাফের শিলখালীতে প্রাইভেট কারযোগে ইয়াবা পাচারের সময় ৫০০ পিস ইয়াবাসহ মো. আব্দুল হাই (৩৫) নামে একজনকে আটক করে বিজিবি। আটক আব্দুল হাই কুষ্টিয়া জেলার কুমারখালী থানার অগ্রাকুন্ডা গ্রামের বাসিন্দা। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট