আকতার মিয়া, মহেশখালী।
কক্সবাজারের বন বিভাগের মহেশখালী রেঞ্জের আওতাধীন শাপলাপুর বন বিটে স্থানীয় বাসিন্দা ও বন কর্মীদের মধ্যে ঘটে যাওয়া সাম্প্রতিক সংঘর্ষ ও হামলার ঘটনার জেরে অবশেষে স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক প্রত্যাহার) করা হয়েছে বিট কর্মকর্তা (ফরেস্টার) মো: আশরাফুল ইসলামকে।
তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিভাগীয় সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। একই সাথে শাপলাপুর বিটের নতুন কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে উড়িরচর সদর বিটের ফরেস্টার মিল্টন চন্দ্র সরকারকে।
আজ (১৮ জুন) উপকূলীয় বন বিভাগ, চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা এম. এ. হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে (আদেশ নং-৩২) এই তথ্য জানা গেছে।
আদেশে উল্লেখ করা হয়, ফরেস্টার মো: আশরাফুল ইসলামকে আজই (১৮ জুন) অপরাহ্নের মধ্যে শাপলাপুর বিটের দায়িত্ব হস্তান্তর করতে বলা হয়েছে, অন্যথায় তিনি তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন। শাপলাপুরে স্থানীয়দের সাথে বন বিভাগের দফায় দফায় উত্তেজনা ও হামলার ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই প্রশাসন এই তাৎক্ষণিক বদলির সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে