প্রিন্ট এর তারিখঃ জুন ২৪, ২০২৬ || প্রকাশের তারিখঃ জুন ২৪, ২০২৬
চকরিয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা
শিশুদের অপুষ্টিমুক্ত ও সুস্থ-সবল ভবিষ্যৎ নিশ্চিত করতে আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ জায়নুল আবেদীনের সভাপতিত্বে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চকরিয়া ও মাতামুহুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার।
সভায় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন নিয়ে বক্তব্য রাখেন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস দত্ত, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: মিসকাত উদ্দীন আহমদ, জুনিয়র কনসালটেন্ট (এ্যানেস্থেশিওলজি) ডা: মো: মামুন অর রশিদ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য সহকারী পরিদর্শক খাইরুল আনাম, চকরিয়া উপজেলার পরিবেশ সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক সাংবাদিক এম.মনছুর আলম প্রমুখ।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা: আবদুল মোমেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র কনসালটেন্ট (গাইনী) ডা: শামীমা সোলতানা, সিনিয়র কনসালটেন্ট ডা: সুজন ত্রিপুরা, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আরিফুল ইসলাম, সরকারি ও বেসরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ জায়নুল আবেদীন বলেন, সারাদেশে একযুগে আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম শুরু হবে। সেই লক্ষে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতিটি সাব-সেন্টারের মাধ্যমে শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। একটি সুস্থ শিশু মানেই একটি সমৃদ্ধ আগামী। তাই কোনো শিশুই যেন ভিটামিন-এ ক্যাপসুল গ্রহণ থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত