কক্সবাজার সরকারি মহিলা কলেজে রুম টু রিড বাংলাদেশের ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত
কক্সবাজার, ২৫ জুন ২০২৬: রুম টু রিড বাংলাদেশ এর “জেন্ডার ইক্যুয়্যালিটি পোটেফোলিও” এর আওতায় কক্সবাজার সরকারি মহিলা কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেনির শিক্ষার্থীদের সাথে “জীবন-দক্ষতা, উচ্চশিক্ষা ও পেশা পরিকল্পনা” বিষয়ে একটি ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠারের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন রুম টু রিড বাংলাদেশ এর কক্সবাজার অফিসের ম্যানেজার চিত্তপ্রিয় আচার্য্য। তিনি শিক্ষার্থীদের ব্যক্তিগত ও পেশাগত বিকাশে জীবন-দক্ষতা এবং সুপরিকল্পিত ক্যারিয়ার গঠনের গুরুত্ব তুলে ধরেন।
পরবর্তীতে রুম টু রিড বাংলাদেশের এর প্রোগ্রামের অফিসার রোজিনা আক্তার ওরিয়েন্টেশন সেশন পরিচালনা করেন। তিনি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ, জীবন-দক্ষতা উন্নয়ন, নেতৃত্বগুণ বিকাশ এবং ভবিষ্যৎ পেশা পরিকল্পনার বিভিন্ন দিক উপস্থাপন করেন। প্রধান অতিথির বক্তব্যে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম মোহাম্মদ তারেক শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ প্রস্তুতিতে এ ধরনের উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং রুম টু রিড বাংলাদেশের এ উদ্যোগের প্রশংসা করেন।তিনি বলেন, এ ধরনের সেশন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, লক্ষ্য নির্ধারণ এবং ভবিষ্যৎ সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উক্ত কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ শাহ আলম। অনুষ্ঠানে কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ, রুম টু রিড বাংলাদেশের কর্মকর্তাবৃন্দ এবং একাদশ ও দ্বাদশ শ্রেনির শিক্ষার্থী অংশগ্রহণ করেন।###