একমাত্র টেস্টে বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারিয়েছে জিম্বাবুয়ে। যেখানে ইনোসেন্ট কাইয়া একাই করেছেন ১৪০ রান। এই ম্যাচে ইনিংস ও ৮৫ রানে জিতেছে জিম্বাবুয়ে। স্বপ্নের মতো নিজের এমন ফর্ম বিশ্বাসই হচ্ছে না জিম্বাবুয়ের ৩৩ বছর বয়সী এই ক্রিকেটারের।
বাংলাদেশের বোলারদের কৃতিত্ব দিয়ে তিনি বলেন, 'খেলতে খুব কষ্ট হয়েছে, বাংলাদেশের বোলারদের কৃতিত্ব দিতেই হবে। তারা অনেক ভালো বল করেছে। জিম্বাবুয়ের মানুষ সবসময় আমার হৃদয়ের মাঝে। তাদের ভালোবাসি। সুযোগ দেওয়ায় আমাকে আবারো ধন্যবাদ। ওয়ানডে সিরিজেও রান করার প্রতিশ্রুতি দিচ্ছি।'