রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
রামুতে ২০ হাজার অবৈধ বিদেশি সিগারেটসহ আটক -১ নেপালে ৯০ মার্কিন নাগরিক নিখোঁজ চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু চকরিয়া থানা পুলিশ মাদক কারবারিদের ধরতে সড়ক তল্লাশি চকরিয়ায় উত্তর হারবাংয়ে অবৈধ বালু উত্তোলন, শ্যালো মেশিন ও বিপুল পাইপ জব্দ ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধীদলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ খাঁন সংসদে ক্ষোভ উগরে বিরোধীদলের ওয়াকআউট বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে

স্পেনে ষাঁড় দৌড়ে অংশ নিয়ে বিপত্তিতে ৬০ জন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

স্পেনের পামপ্লোনায় অনুষ্ঠিত ঐতিহ্যবাহী সান ফারমিন উৎসবের শেষ দিনের ষাঁড় দৌড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন ষাঁড়ের শিংয়ের আঘাতে গুরুতর আহত হলেও বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন। আর এবারের উৎসবের সব দিনে মোট ৬০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

স্পেনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিভিই জানিয়েছে, মঙ্গলবারের দৌড় শেষে আহতদের মধ্যে সাতজনকে হাসপাতালে নেওয়া হয়।

আহত দুজনের একজনের ঊরুতে এবং অন্যজনের বুকে শিংয়ের আঘাত লাগে। বাকি আহতরা মূলত পা, হাত ও মাথায় আঘাত পান।

জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে ৮৭৫ মিটার দীর্ঘ দৌড়পথজুড়ে ১৭টি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হয়। এর মধ্যে ৯টি মেডিকেল পোস্টে চিকিৎসক, নার্স ও জরুরি সেবাকর্মীরা দায়িত্ব পালন করেন এবং আটটি সহায়তা কেন্দ্রে ছিলেন প্রশিক্ষিত উদ্ধারকর্মীরা।

মঙ্গলবারের এই দৌড়ের মধ্য দিয়ে ২০২৬ সালের সান ফারমিন উৎসবের সমাপ্তি ঘটে। এবারের উৎসবে মোট ৬০ জনের বেশি মানুষ আহত হন, যার মধ্যে তিনজন ষাঁড়ের শিংয়ের আঘাতে আহত হন।

প্রতি বছর ৬ থেকে ১৪ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হয় সান ফারমিন উৎসব। তবে সবচেয়ে আকর্ষণীয় আয়োজন থাকে ৭ থেকে ১৪ জুলাই প্রতিদিন সকালে। ওই সময় অনুষ্ঠিত ঐতিহ্যবাহী রানিং অব দ্য বুলস বা ষাঁড় দৌড়ে অংশ নিতে মানুষের ঢল নামে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews