কক্সবাজারের মাতামুহুরি উপজেলার বিএমচর চৈন্নাম্মাঘোনা এলাকায় বন্যা পরবর্তী শিশু - বয়স্ক মানুষ পানি বাহিত রোগ প্রতিরোধ করতে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক টিম সারাদিন সেবা প্রদান করেন।
সোমবার ( ২৭ জুলাই) সকাল ১০ টায় বিএমচর বেতুয়ারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন বাংলাদেশ সেনাবাহিনী।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জায়নুল আবেদীন ভোরের কণ্ঠকে জানান, গত দূর্যোগে মাতামুহুরি বিএমচর ছৈন্নাম্মার ঘোনা নিম্নাঞ্চল হওয়াতে ৯০% বাড়িঘর পানির নিচে ডুবে গেছে। ফলে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট ছিলেন পরিবারের সদস্যরা। বন্যা পরবর্তী তাদের কথা বিবেচনা করে বাংলাদেশ সেনাবাহিনী ফ্রি চিকিৎসা সেবা প্রদান করে। এসময় শিশু ও মহিলা, বয়স্ক পুরুষসহ ১৫১০ জনকে সেবা দেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা। অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম দিনব্যাপী রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন। পাশাপাশি বন্যা-পরবর্তী পানিবাহিত রোগ প্রতিরোধে স্বাস্থ্যসচেতনতামূলক পরামর্শও দেওয়া হয়।
সেনাবাহিনী জানিয়েছে, দেশের প্রতিরক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো তাদের দায়িত্বের অংশ। এই মানবিক উদ্যোগ বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ কমাতে এবং স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে
উল্লেখ্য, কক্সবাজারের পেকুয়া - মাতামুহুরি - চকরিয়া বন্যায় ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়। বন্যা পরবর্তী বেশিরভাগ মানুষ অসুস্থ হয়ে পড়ে। বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবিসহ সরকারের বিভিন্ন দপ্তর বন্যার্তের পাশে দাঁড়িয়ে ফ্রি চিকিৎসা সেবা ও ত্রাণ বিতরণ করে আসছে।