প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১০, ২০২৬ || প্রকাশের তারিখঃ আগস্ট ৯, ২০২৬
চকরিয়া আবাসিক হোটেলে পুলিশের অভিযান ,আটক ৩ নারী পুরুষ
চকরিয়ায় আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৩ নারী-পুরুষকে আটক করেছে চকরিয়া থানা পুলিশ।
শনিবার(০৮ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়ার মালুমঘাট ইউনিয়নের কালামের সাগরিকা গেইস্ট হাউজ আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করেন থানার একটি চৌকচ পুলিশের টিম।এসময় আবাসিক হোটেলের কক্ষ থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়।বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) ভারপ্রাপ্ত আরিফুর রহমান।
তিনি ভোরের কণ্ঠকে বলেন, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিত দাসের নির্দেশে নবগঠিত মালুমঘাট ইউনিয়নের কালামের সাগরিকা গেইস্ট হাউজ আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ হচ্ছে এমন খবর পেয়ে পুলিশ টিম পাঠিয়ে বিশেষ অভিযান চালানো হয়েছে।অভিযানকালে আবাসিক হোটেলের কক্ষ থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।চকরিয়া থানা পুলিশ মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি,অসামাজিক কার্যকলাপসহ সকল ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান রয়েছে।এ ধরনের অপরাধ প্রতিরোধে চকরিয়া থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত