রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
আগামী তিন মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, দেশটা সবার। তাই দেশকে সবাই মিলে গড়ে তুলতে হবে। সকলে মিলে চেষ্টা করলে দেশের পরিবর্তন সম্ভব। পরিবার, সমাজ ও দেশকে সুস্থ রাখতে সবাইকে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রতিদিন এক ঘণ্টা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে সময় দেওয়ার আহ্বানও জানান তিনি।
শনিবার (১২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে কক্সবাজারের চকরিয়া থেকে ভিডিও কনফারেন্স এ যুক্ত ছিল।
অনলাইন অনুষ্ঠান শেষে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহীন দোলোযার বলেন,"ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। নিজেদের বাসা-বাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। পাশাপাশি বাসার ছাদ, বারান্দা ও ড্রেনে জমে থাকা পানি অপসারণ করতে হবে।তিনি আরও বলেন, আগামী ৩ মাস এই অভিযান চলবে। উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে মাইকিং, লিফলেট বিতরণ ও স্কুল-মাদ্রাসায় সচেতনতা সভা করা হবে।