চকরিয়া উপজেলা সেলুন সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
রবিবার( ১৩ সেপ্টেম্বর) চকরিয়া শ্রী শ্রী কেন্দ্রীয় হরিমন্দরে উৎসবমুখর পরিবেশে নির্বাচন কমিটির আহ্বায়ক সমীর সুশীল এবং সদস্য সচিব বিধান শীল , সদস্য শুকলাল কর্মকার, সদস্য শীমুল শীল এর পরিচালনায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
এতে বিনাপ্রতিদ্বন্ধীতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সৌরভ সুশীল, সহ-সাধারণ সম্পাদক মিটন দাশ, সহ-অর্থ সম্পাদক রুবেল দেবনাথ, সাংগঠনিক সম্পাদক সজল শীল, প্রচার সম্পাদক পলাশ দাশ। সভাপতি পদে ১০৮ ভোট পেয়ে ছাতা প্রতিকে সভাপতি নির্বাচিত হয়েছেন এস তরুণ সুশীল, তার প্রতিদ্বন্ধী চেয়ার প্রতিকে ৩৯ ভোট পেয়েছেন খোকন শীল , গোলাপ ফুল প্রতিকে ৪৮ ভোট পেয়েছেন জোহেল শীল, দোয়াত কলম প্রতিকে লিটন শীল ৩৫ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে কেচি প্রতিকে ১৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার প্রতিদ্বন্ধী ক্ষুর প্রতিকে ৭২ ভোট । অর্থ - সম্পাদক নির্বাচিত হয়েছেন আনরস প্রতিকে ১৫৯ ভোট পেয়েছে ডিপল সুশীল, তার প্রতিদ্বন্ধী ভোট পেয়েছে ৫২ , অপরজন ২০ ভোট পেয়েছে।
সদস্যদের মধ্যে নির্বাচিত হয়েছেন তরুণ কান্তি শীল, পরীমল শীল, বিদর্শন রুদ্র।
জয়ীরা সুন্দর ও সুষ্ঠূ ভোট উপহার দেওয়ায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।