প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২২, ২০২৬ || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৬
পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে চকরিয়া শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে চকরিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চকরিয়া উপজেলা শ্রমিক দল।
সোমবার( ২৮ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজারের চকরিয়া উপজেলা শ্রমিক দলের উদ্যোগে শ্রমিক দলের সভাপতি মোঃ নাছির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন লাল্টুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
তারা বলেন, একটি কুচক্রী মহল দেশকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে বিভিন্ন স্থানে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করছে। কিন্তু যেকোনো মূল্যেই হোক এই ষড়যন্ত্র ও অরাজকতা কঠোর হস্তে দমন করা হবে।
বক্তারা দেশবিরোধী সব চক্রান্ত মোকাবিলায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে রাজপথে তৎপর থাকার আহ্বান জানান। সমাবেশে উপজেলা শ্রমিক দল ও তার বিভিন্ন শাখার বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত