প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২২, ২০২৬ || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২৬
মাতামুহুরিতে মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধন
কক্সবাজরেরে মাতামুহুরিতে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় সৌরবিদ্যুৎ চালিত ফারমার্স মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার ( ০১ নভেম্বর) সকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমেদের নির্দেশনায় মাতামুহুরি উপজেলায় ভেওলা মানিকচর ইউনিয়নে হাসমহল স্টেশনে কৃষকদের সুবিধার্থে মিনি কোল স্টোরেজ এর শুভ উদ্বোধন করেন কক্সবাজার জেলা প্রশাসক আবদুল মান্নান ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়,কৃষকদের উৎপাদিত পণ্য সংরক্ষণের পর্যাপ্ত সুযোগ না থাকায় অনেক সময় তারা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন। বিশেষ করে পচনশীল শাকসবজির ক্ষেত্রে সময়মতো বিক্রি করতে না পারায় অনেক সবজি নষ্ট হয়ে যায় কিংবা ফেলে দিতে হয়। ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালুর ফলে কৃষকরা তাদের উৎপাদিত শাকসবজি ও ফলমূল সংরক্ষণ করে সুবিধাজনক সময়ে বিক্রি করতে পারবেন। এতে পণ্যের অপচয় কমার পাশাপাশি কৃষকরা ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ পাবেন।কৃষকদের উৎপাদিত পণ্যের সংরক্ষণ সুবিধা নিশ্চিত করতে সরকার ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে। সমবায়ভিত্তিক ব্যবস্থাপনায় ১৫ থেকে ২০ জন কৃষক মিলে এই মিনি কোল্ড স্টোরেজ পরিচালনা করবেন।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাজেদুর রহমান, উপ-পরিচালক বিপ্লব কুমার, মাতামুহুরি উপজেলা প্রশাসক শাহীন দেলোয়ার, চকরিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শফিউল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা ফেরদৌসী জাহান , চকরিয়া থানার ওসি( ভারপ্রাপ্ত) আরিফুর রহমান, মাতামুহুরির কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, মাতামুহুরি উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম, মাতামুহুরি উপজেলা বিএনপির সিনিয়র সাধারণ সম্পাদক ও পূর্ব বড় ভেওলা ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ারুল আরিফ দুলাল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজ, বিএমচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার ইব্রাহিম খলিল ,বিএমচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত ) মোহাম্মদ ইসমাইল মানিক, যুবদল নেতা বেলাল উদ্দিন, আবদুল হামিদ(মেম্বার), ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ আলাউদ্দিন লিটনসহ দলীয় নেতাকর্মীরা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত