কক্সবাজারের চকরিয়া পৌর শহরের যানজট নিরসন ও পথচারীদের চলাচলের সুবিধার্থে পৌর শহরের বিভিন্ন এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে পৌর প্রশাসন।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে পৌর এলাকার স্টেশন রোড, ওয়াপদা রোড, কাঁচা বাজার রোড, প্রধান সড়ক এ অভিযান চালানো হয়।অভিযানে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক।
পথচারী মো: জসিম উদ্দিন ভোরের কণ্ঠকে জানান,হকার উচ্ছেদ অবশ্যই দরকার ।যানজটের একটা ব্যাপার স্যাপার হয়ে যায়।কিন্তু যত্রতত্র অযৌক্তিক সিএনজি অটো রিক্সার কাউন্টার রেখে।জনগণের যে ভোগান্তি সেটা আগে দূর করেন পৌর শহরের হাইওয়ে রোডের দুই পাশে যতগুলো পার্কিং আছে সবগুলা গুড়িয়ে দেন দেখবেন অটোমেটিক যানজট কমে গেছে।
আরেকজন পথচারী মোন্তাসির আরাফাত জানান,এগুলোতো বিকেল হতে হতে আবার বসবে।গত পরশু দিন আমাকে একজন এ বলতেছে এখানে টাকা দিয়ে বসছিযে।আবার মাথা ঠান্ডা করে চলে আসছি তবু।তাই টাকা কাকে দিয়ে বসে তাকে উৎখাত করতে হবে।অন্যথায় এগুলো জাস্ট শো-অফ আমার মতে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক শাহীন দেলোয়ার বলেন, 'শহরের যানজট কমানো এবং নগরের সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।'