চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা
প্রকাশিত:
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
২৪
বার পড়া হয়েছে
কক্সবাজারের চকরিয়া উপজেলার পৌর ২ নং ওয়ার্ড মৌলভীরচর এলাকায় জমি বিরোধকে কেন্দ্র করে স্থানীয় সাবেক কমিশনার নুরুল আমিন সাথে একই এলাকার মৃত জসিম উদ্দিনের পুত্র আরমান ও তার পরিবারের সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
গত বৃহস্পতিবার (০১ অক্টোবর ) এতে ঘটনাকে ভিন্নভাবে প্রভাবিত করতে উত্তর লক্ষ্যারচর ইউনিয়নের মৃত মতিউর রহমানের পুত্র নজির আহমেদকে জখমি দেখিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের বাসিন্দা আবুল বশরের মেয়ে কহিনুর বেগম বাদি হয়ে আরমানকে প্রধান আসামি করে ৫ জনের বিরুদ্ধে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
ভুক্তভোগী আরমান বলেন, আমাদের পৈতৃক জমি জোরপূর্বক দখলে তারা লাঠিয়াল ভাড়াটিয়া বাহিনী নিয়ে দখল করে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার উদ্দেশ্যে নুরুল আমিন (সাবেক কমিশনার) মিথ্যার আশ্রয় নেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের বাসিন্দা আবুল বশরের মেয়ে কহিনুর বেগমকে দিয়ে নজির আহমেদ নামের এক লোককে জখমী দেখিয়ে মামলা করেন। নজির আহমেদ পেকুয়া সড়ক দূর্ঘটনায় আহত হন। আমি ও আমর পরিবার তাকে মারধর করে আহত করি বলে চকরিয়া থানায় মামলা করেন। আদালত তদন্ত করে নজির আহমেদ সড়ক দূর্ঘটনায় আহতের তথ্য প্রমাণ পায়। মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালত আরমান ও বাকি আসামিদের জামিন দেন।
অভিযুক্ত কহিনুর বেগম ও জড়িতদের বিরুদ্ধে আদালতে প্রতারণা -জালিয়াতি মামলা দায়ের করেন বলে জানান।