প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩০, ২০২৬ || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬
চকরিয়াতে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
চকরিয়াতে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে চকরিয়া পৌর সার্কিত হাউস কার্যালয়ে সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। চকরিয়া উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ জাকারিয়া ও সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলামের নেতৃত্বে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি চকরিয়া প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার রাস্তার মাথায় শেষ হয়। এত প্রধান অতিথি উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক।
তারা বলেন, ১৯৭৮ সালের ২৭ অক্টোবর বাংলার রাখাল রাজা, বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুবদলকে নিজ হাতে প্রতিষ্ঠা করেছিলেন। এদেশের মানুষের মৌলিক অধিকার রক্ষায় ১৯ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন। জিয়াউর রহমান অল্প কিছুদিন রাষ্ট্রের দায়িত্ব পালন করলেও সে সময় ব্যাপক উন্নয়ন করেছেন। তিনি যদি আরও বেশি সময় এদেশের দায়িত্ব পালন করতে পারতেন তাহলে এই দেশকে সোনার বাংলায় পরিণত করতেন।
আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার দীর্ঘ ১৭ বছর বিএনপির নেতা কর্মীদের উপর অমানবিক নির্যাতন চালিয়েছেন। এদেশে গুম খুনের রাজত্ব কায়েম করেছেন। দীর্ঘ ১৭ বছরে শান্তিপূর্ণ ভাবে দেশের কোথাও যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে দেওয়া হয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে ৩৬ জুলাইয়ের পর দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। আমরা ফিরে পেয়েছি নতুন করে স্বাধীনতা। সে কারণেই আজকে আনন্দের সাথে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারছি।
এসময় বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী, কক্সবাজার জেলা যুবদলের সভাপতি এড. সৈয়দ আহমদ উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক মো: আমির আলী, চকরিয়া উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সরওয়ার আলম ছরু, ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ কুতুব উদ্দিন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহেদুল মোস্তফাসহ কৈয়ারবিল , লক্ষ্যারচর, কাকারা, খুটাখালী , ডুলাহাজারা ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত