শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা লামায় জমি নিয়ে বিরোধ, ভোগান্তিতে ভুক্তভোগী পরিবার

গোপালগঞ্জে দুধ দিয়ে গোসল করে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার পদত্যাগ

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের সদর উপজেলায় দুধ দিয়ে গোসল করে দল থেকে পদত্যাগ করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা। শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৪টার দিকে তার নিজ বাড়িতে দুধ দিয়ে গোসল করে দল থেকে পদত্যাগ করেন।

 

পদত্যাগ করা ওই নেতার নাম ফাইম ভুইয়া। তিনি উপজেলার চন্দ্র দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। এ সময় ফাইম বলেন, আমার অজান্তে আমাকে চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক পদে রাখা হয়। আজকে বিষয়টি আমার নজরে এলে আমি দুধ দিয়ে গোসল করে পদত্যাগ করলাম।

তিনি বলেন, আমাকে ও আমার পরিবারকে হেয় করার জন্য নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগে আমার নাম দেওয়া হয়েছে। আমি এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে ঘৃণা করি।ফাইম আরও বলেন, আমার বয়স যখন ১১ বছর সে সময় আমার নাম ওই ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে দেওয়া হয়েছে। আমি এবার এসএসসি পরীক্ষা দিয়েছি। এখন থেকে আমার সঙ্গে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews