Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
Subscribe
Close

Search

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে রানওয়েতে বিমান বিধ্বস্ত, কয়েকটি বিমানে আগুন

By ভোরের কণ্ঠ
August 12, 2025 1 Min Read
0

যুক্তরাষ্ট্রের মন্টানার একটি বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে দাঁড়িয়ে থাকা বিমানের সঙ্গে ধাক্কা খেয়ে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এর ফলে রানওয়েতে দাঁড়িয়ে থাকা একাধিক বিমানে আগুন লেগে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর এনডিটিভির।

স্থানীয় সময় সোমবার (১১ আগস্ট) দুপুরে মন্টানার ক্যালিস্পেল সিটি বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে। ক্যালিস্পেল পুলিশ প্রধান জর্ডান ভেনেজিও এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, চারজন যাত্রী বহনকারী একক ইঞ্জিনের বিমানটি দুপুর ২টার দিকে ক্যালিস্পেল সিটি বিমানবন্দরে অবতরণের চেষ্টা করছিল।

ক্যালিস্পেল পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে, পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং রানওয়েতে বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি সেখানে দাঁড়িয়ে থাকা কয়েকটি বিমানকে ধাক্কা দেয়। ফলে একাধিক বিমানে আগুন ধরে যায়।

ভেনেজিও জানান, আগুন নেভানোর আগেই ঘাসের একটি এলাকায় ছড়িয়ে পড়ে। ক্যালিস্পেল ফায়ার চিফ জে হ্যাগেন বলেন, বিমানটি থেমে যাওয়ার পর যাত্রীরা নিজেরাই বেরিয়ে আসতে সক্ষম হন। দুজন সামান্য আহত হন এবং বিমানবন্দরে চিকিৎসা দেওয়া হয়।

জাতীয় পরিবহণ সুরক্ষা বোর্ডের তথ্য মতে, ফ্লাইটটি ওয়াশিংটনের পুলম্যান থেকে যাত্রা শুরু করেছিল। দুর্ঘটনার কবলে পড়া বিমানটিকে একটি সোসাটা টিবিএম৭০০ টার্বোপ্রপ হিসাবে চিহ্নিত করেছে এফএএ। সংস্থাটি জানায়, এটি ২০১১ সালে নির্মিত হয়েছিল এবং পুলম্যানের মিটার স্কাই এলএলসির মালিকানাধীন ছিল। মন্তব্যের জন্য কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে যোগযোগ করা হলে তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেননি।

Author

ভোরের কণ্ঠ

সম্পাদক ও প্রকাশক : মাস্টার আরাফাত চৌধুরী (বিএসসি) হেড অফিস : চকরিয়া সমবায় সমিতি মার্কেট (৩য় তলা) প্রধান সড়ক, চকরিয়া, কক্সবাজার। মোবাইল নম্বর :০১৯২১১৭৪৫৭৯

Follow Me
Other Articles
Previous

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ঈদগাঁওতে আলোচনা সভা অনুষ্ঠিত 

Next

পেকুয়ায় ইউপি চেয়ারম্যান এনাম পুলিশের জালে

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *