শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা লামায় জমি নিয়ে বিরোধ, ভোগান্তিতে ভুক্তভোগী পরিবার

পাকিস্তানে অতর্কিত হামলা, ৯ সেনা নিহত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী হামলায় অন্তত নয়জন সেনা সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে সরকারি এক সূত্র। খবর আনাদোলুর

যুক্তরাষ্ট্র এই অঞ্চলে থাকা দুটি গুরুত্বপূর্ণ গোষ্ঠীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করার একদিন পরই সর্বশেষ এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো। সরকারি সূত্র জানিয়েছে, মঙ্গলবার (১২ আগস্ট) দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তানের ওয়াশুক জেলায় এক অতর্কিত হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।

পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত এই ঘটনার ব্যাপারে আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায়ও স্বীকার করেনি। খনিজ সমৃদ্ধ বেলুচিস্তান প্রদেশ দীর্ঘদিন ধরে ‘জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও হামলার কেন্দ্রস্থল’ হয়ে উঠেছে।

ওয়াশুক জেলার একজন সিনিয়র কর্মকর্তা জানান, বহু সংখ্যক সন্ত্রাসী একটি পুলিশ স্টেশন এবং সীমান্ত রক্ষী বাহিনীর ঘাঁটিতে হামলা চালায়। নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে তিনি বলেন, সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর পথে সন্ত্রাসীদের হামলার শিকার হন।

তিনি আরও বলেন, মোটরসাইকেলে প্রায় ৪০ থেকে ৫০ জন সন্ত্রাসী সরকারি ভবনে হামলা চালিয়ে লুটপাট চালিয়েছিল। এই হামলায় নয় সেনা নিহত হন। এছাড়া আহত হয়েছেন আরও ছয়জন পাকিস্তানি সেনা।

এই অঞ্চলে প্রভাব বিস্তার করা দুটি গুরুত্বপূর্ণ গোষ্ঠী হলো বেলুচিস্তান লিবারেশন আর্মি এবং মাজিদ ব্রিগেড।  ‍দু’টি গোষ্ঠীকেই সোমবার ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সঙ্গে যোগাযোগ বাড়ানোর অংশ হিসেবে এই নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে বলেই মনে করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews