বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়া শাহ ওমর পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (smc) কমিটি গঠিত শহীদ আহসান হাবিবের পরিবারের পাশে জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ, কবর জিয়ারত ও আর্থিক সহায়তা প্রদান চকরিয়ায় বন্যার গ্রাসে পেঁপে বাগান, কৃষকের লাখ লাখ টাকার ক্ষতি স্পেনে ষাঁড় দৌড়ে অংশ নিয়ে বিপত্তিতে ৬০ জন উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা এড়িয়ে চলতে সতর্কতা জারি মাতামুহুরির পূর্ব বড় ভেওলা ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ চকরিয়ায় স্কুলের প্রধান শিক্ষককে মারধর করে ৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ চকরিয়ায় ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন চকরিয়া পৌরসভায় বন্যার্তদের মাঝে বিএনপি নেতা শামীম ও জয়নাল আবেদীনের ত্রাণ বিতরণ চকরিয়ায় ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে জামায়াত ইসলামী

বিমানের ভেতরে ইঁদুর, বিমানবন্দরে ৩ ঘণ্টা আটকা ইন্ডিগোর ফ্লাইট

  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

নির্ধারিত সময়ে সকলে বিমানে উঠে পড়েছেন। সবাই যে যার সিটে বসেও পড়েছেন। এ বার শুধু বিমান ছাড়ার অপেক্ষা। ঠিক সেই সময়েই ঘটল অঘটন। বিমানজুড়ে তাণ্ডব চালাল একটা ছোট ইঁদুর।

ওই ছোট প্রাণীটি একেবারে ঢুকে পড়েছে বিমানের কেবিনে। আর শুধু ঢুকে পড়েছে তাই নয়, রীতিমতো সে কেবিনে দৌরাত্ম্য শুরু করে দিয়েছে। পরে বিমান থেকে যাত্রীদের নামিয়ে ইঁদুর ধরা হয়।

শেষমেশ নির্ধারিত সময়ের তিন ঘণ্টা পরে বিমানটি তার গন্তব্যে রওনা দেয়। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের কানপুরে। সোমবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, কানপুর বিমানবন্দরে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইঁদুর দেখা যাওয়ায় তিন ঘণ্টা দেরিতে উড্ডয়ন করেছে বিমানটি। এতে ভোগান্তিতে পড়েন ১৪০ যাত্রী ও বিমানবন্দর কর্তৃপক্ষ।

এনডিটিভি বলছে, রোববার দুপুর ২টা ৫৫ মিনিটে কানপুর থেকে দিল্লির উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল ফ্লাইটটির। যাত্রীরা বোর্ডিং সম্পন্ন করার পর কেবিনে ইঁদুরকে দৌড়াদৌড়ি করতে দেখা যায়। সঙ্গে সঙ্গে এয়ারলাইন্সের কর্মীরা বিষয়টি নিশ্চিত হন।

পরে সব যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয় এবং বিমানটির ভেতরে ইঁদুর খোঁজার অভিযান শুরু হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে চলে এ অনুসন্ধান।

ফ্লাইটটি নির্ধারিত সময় অনুযায়ী বিকেল ৪টা ১০ মিনিটে দিল্লি পৌঁছানোর কথা থাকলেও, শেষ পর্যন্ত সন্ধ্যা ৬টা ৩ মিনিটে কানপুর থেকে উড্ডয়ন করে এবং ৭টা ১৬ মিনিটে দিল্লিতে অবতরণ করে।

এ বিষয়ে কানপুর বিমানবন্দরের গণমাধ্যম কর্মকর্তা বিবেক সিং নিশ্চিত করেছেন, বিমানে ইঁদুর দেখা যাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যাত্রীদের নামিয়ে আনা হয়েছিল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews