1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্দরবান লামায় ঘুরতে এসো লাশ হয়ে ফিরলেন পর্যটক অনুমতি ছাড়া হজ পালনে ১ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ চকরিয়ায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ১৩ আসামি আটক রামুতে ৪০ হাজার ইয়াবাসহ চালক আটক রামুতে ঋণের বোঝা ও পারিবারিক কলহ: ওড়না পেঁচিয়ে যুবকের আ’ত্মহ’ত্যা! চকবাজারে লিফটের গর্তে ফেলে কলেজছাত্রকে হত্যা, গ্রেপ্তার ১ স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী এপেক্স ক্লাব অব চকরিয়ার বেস্ট সম্পাদক হয়েছেন ফরিদা ইয়াছমিন ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কুরআন মাদ্রাসায় পুরুস্কার বিতরন অনুষ্ঠান সম্পন্ন

বিধ্বস্ত গাজায় যেতে চান ট্রাম্প

  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

ইসরায়েলে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৩ অক্টোবর) তাঁর সরকারি উড়োজাহাজ ‘এয়ার ফোর্সওয়ান’ তেল আবিবের কাছে অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করেছে ।

বিমানবন্দরে নামার আগেই ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং এক সাংবাদিক ট্রাম্পকে জিজ্ঞেস করেন, তিনি গাজা পরিদর্শন করতে চান কিনা। উত্তরে ট্রাম্প জানান, তিনি যদি এটি করতে পারেন তবে ‘গর্বিত’ হবেন। ট্রাম্প বলেন, তিনি গাজা সফর করতে চান এবং অন্তত একবার সেখানে পা রাখতে চান। যদিও তিনি এ-ও উল্লেখ করেন যে গাজা সম্পর্কে তাঁর যথেষ্ট ধারণা আছে, তাই সেখানে না গিয়েও তিনি জায়গাটিকে ভালোভাবে চেনেন। ট্রাম্প আরও বলেন, গাজা ও মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা বা পরিবর্তন আনার প্রক্রিয়াটি ধীরগতিতে এবং ধৈর্যের সঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি সতর্ককরে দিয়ে বলেন, খুব তাড়াহুড়ো করে বা দ্রুত কোনো পদক্ষেপ নেওয়া হলে তা উল্টো ফল দিতে পারে। তাই ‘সঠিক গতি’ বজায় রেখে বা পরিকল্পিতভাবে অগ্রসর হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

 

 

সোমবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ভাষণ দেবেন এবং জিম্মি হওয়া কয়েকটি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার কথা রয়েছে ট্রাম্পের। এরপর তিনি গাজা শান্তি সম্মেলনে যোগ দিতে মিসরের অবকাশযাপন কেন্দ্র শারম এল-শেখের উদ্দেশ্যে রওনা হবেন। এই সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সহ প্রায় ২০ জন বিশ্বনেতার উপস্থিত থাকার কথা রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট