1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় মেয়র পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে ঝড় তুলেছেন লন্ডন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এমডি জামাল চৌধুরী বাউবি বিএড শিক্ষার্থীদের কক্সবাজার পিটিআই স্টাডি সেন্টারে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লামা সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ১১ রমজান পর্যন্ত ইফতার সামগ্রী বিতরণ আগাম মুকুলে হাসি ফুটেছে বাগুড়ী বেলতলা আম বাজারে কৃষকদের চকরিয়ায় কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন দোয়া চেয়েছে চকরিয়ায় বসতঘর জবর দখলের চেষ্টা, মা-মেয়ে আহত চকরিয়ায় প্রশাসনের বাজার মনিটরিং, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা রুম টু রিড বাংলাদেশ-এর উদ্যোগে কক্সবাজার এর রামু ও সদর উপজেলায় কর্মসূচি অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত সাংবাদিক পুত্র শাবাব ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে আজ বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৯০তম জন্মদিন

বিশেষ দলের দিকে যেন সরকার না ঝুঁকে: জোনায়েদ সাকি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকারকে কোনো একটি বিশেষ দলের দিকে ঝুঁকে না পড়ার জন্য আহ্বান জানিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, জুলাই জাতীয় সনদকে কেন্দ্র করে ক্ষমতার অংশীদারিত্ব নিয়ে দর-কষাকষি (বার্গেনিং) করা ঠিক হবে না।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে নাগরিক ঐক্য আয়োজিত ‘রাজনীতির বর্তমান এবং ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক আলোচনা সভায় জোনায়েদ সাকি এসব কথা বলেন।
সাকি সম্প্রতি জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলের দেওয়া এক বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, জামায়াত নেতা বলেছিলেন, ফেব্রুয়ারির নির্বাচন পিছিয়ে গেলেও অসুবিধা নেই, কিন্তু তাদের গণভোট আগে হতেই হবে। গণভোট আগে হওয়া আর গণভোট জাতীয় নির্বাচনের দিনে, একইদিনে হওয়ার মধ্যে কোনো রাজনৈতিক তাৎপর্যগত পার্থক্য নেই।
তিনি বলেন, আমরা গণভোটের মধ্যে যা কিছু অর্জন করতে চাচ্ছি, সেটা আগে হলে যা অর্জন করবো, জাতীয় নির্বাচনের দিনে হলেও একই জিনিস অর্জন করবো।
সাকি বলেন, কেবল নিজের রাজনৈতিক প্রস্তাবকে প্রতিষ্ঠিত করার অবস্থান থেকে গণভোটের বিষয়টি নিয়ে জটিলতা তৈরি করা কোনোভাবেই ঠিক হবে না। যারা এই জটিলতা তৈরি করছেন, তাদের মূল উদ্দেশ্য দাঁড়িয়ে যাচ্ছে যে হয় নির্বাচনকে পেছাতে হবে অথবা পরিস্থিতির জটিলতাকে আরও গভীর করতে হবে অথবা বার্গেনিং করতে হবে (দর-কষাকষি)।
রাষ্ট্রের গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরে জোনায়েদ সাকি বলেন, এ সনদ শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা একটি দায়িত্ব। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন নিয়ে যেন আমরা বার্গেনিং না করি। বার্গেনিং করে আমরা যেন ক্ষমতার অংশীদারিত্ব না চাই। এটা রক্তের ঋণের দায় বহন করা। এটাকে আমরা রাজনৈতিক লক্ষ্য অর্জনের বিষয়ে যেন পরিণত না করি। সেটা আমাদের কারও জন্যই ভালো নয়।
আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট