শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা লামায় জমি নিয়ে বিরোধ, ভোগান্তিতে ভুক্তভোগী পরিবার

অটোরিকশার মোটরে ওড়না পেঁচিয়ে পোশাক শ্রমিক নিহত

  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৩২২ বার পড়া হয়েছে

শরীয়তপুরের ডামুড্যায় ব্যাটারিচালিত অটোরিকশার মোটরে ওড়না পেঁচিয়ে নাসিমা বেগম (৩২) নামে এক পোশাক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ সোমবার সকালে ইসলামপুর ইউনিয়নের কুতুবপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নাসিমা বেগম ডামুড্যা উপজেলার দাইমি চরভয়রা এলাকার বাসিন্দা ছিলেন।

পরিবার ও পুলিশ জানায়, রোববার স্বজনদের নিয়ে তিনি ছেলের আকিকার অনুষ্ঠান করেন। অনুষ্ঠান শেষে আজ সকালে ছেলেকে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় করে শরীয়তপুর সদর বাসস্ট্যান্ডের উদ্দেশে রওনা হন। সেখান থেকে ঢাকাগামী বাসে ঢাকা ফেরার কথা ছিল তাদের। কিন্তু পথে অটোরিকশার মোটরে ওড়না পেঁচিয়ে নাসিমার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
এই ভয়াবহ দৃশ্য দেখে তার ৯ বছরের ছেলে ঘটনাস্থলেই জ্ঞান হারায়।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক  বলেন, ‘নাসিমার মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অটোচালক দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ায় তাকে খোঁজা হচ্ছে। তবে, অটোরিকশাটি জব্দ করা হয়েছে।’

পরিবার অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

নিরাপদ সড়ক চাই (নিসচা) শরীয়তপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মুরাদ হোসেন মুন্সী এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘অটোরিকশাসহ বিভিন্ন তিন চাকার অবৈধ বাহন শরীয়তপুরে বেপরোয়া হয়ে উঠেছে। অটোরিকশার মোটর ও মেশিনের অংশ ঢাকা না থাকার কারণে এমন দুর্ঘটনা বাড়ছে। এর আগেও প্রাণহানির ঘটনা ঘটেছে।’

তিনি বলেন, ‘এই বাহনগুলো বর্তমানে কোনো নিয়ম মানছে না। এরা যত্রতত্র থামছে এবং অপ্রাপ্তবয়স্করা গাড়ি চালাচ্ছে।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews