Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
Subscribe
Close

Search

চকরিয়া

চকরিয়ায় কৃষিজমি কেটে মাটি লুট একজনকে ৫০ হাজার টাকা জরিমানা

By ভোরের কণ্ঠ
January 1, 2026 1 Min Read
0

নিজস্ব প্রতিনিধি, চকরিয়া

কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় অঞ্চলের বিভিন্ন ইউনিয়নে শক্তিশালী স্কেভেটর গাড়ি দিয়ে কৃষিজমি কেটে মাছের ঘের তৈরি ও জমির উপরের অংশের টপসয়েল লুটের মহোৎসব শুরু হয়েছে।

অভিযোগ উঠেছে, পরিবেশ আইন লঙ্ঘন করে উপকুলজুড়ে একাধিক সিন্ডিকেট চক্র একমাসের বেশি সময় ধরে জমি কেটে শ্রেনি পরিবর্তনের মাধ্যমে পরিবেশ বিধংসী এধরণের কর্মকাণ্ড অব্যাহত রাখলেও পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্টরা রয়েছেন নীরব ভুমিকায়। এ অবস্থায় জড়িতরা দিনদিন বেপরোয়া হয়ে উঠেছে।

এমন পরিস্থিতিতে চকরিয়া উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) রুপায়ন দেব এর নেতৃত্বে বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে জমি কেটে মাটি লুটের ঘটনায় জড়িত মো: শওকত ওসমান নামক এক ব্যক্তিকে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন।

চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও
নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুপায়ন দেব বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় কতিপয় মহল শক্তিশালী স্কেভেটর গাড়ি দিয়ে কৃষিজমি কেটে মাটি লুটের মহোৎসবে মেতে উঠেছে।
বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসার পর বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে জমি কেটে মাটি লুটের কারবার বন্ধ করে দেওয়া হয়েছে। একইসঙ্গে মাটি কাটার সঙ্গে জড়িত একব্যক্তিকে পরিবেশ আইনের সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, উপকূলীয় অঞ্চলের কৃষি জমির সুরক্ষায় জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান অব্যাহত থাকবে। ###

Author

ভোরের কণ্ঠ

সম্পাদক ও প্রকাশক : মাস্টার আরাফাত চৌধুরী (বিএসসি) হেড অফিস : চকরিয়া সমবায় সমিতি মার্কেট (৩য় তলা) প্রধান সড়ক, চকরিয়া, কক্সবাজার। মোবাইল নম্বর :০১৯২১১৭৪৫৭৯

Follow Me
Other Articles
Previous

মহেশখালীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে কিশোরী নিহত

Next

মনোনয়ন বৈধ ঘোষণার পর অবৈধ অস্ত্র উদ্ধার চাইলেন আবদুল কাদের

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *