1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল মালুমঘাট হাইওয়ে থানায় বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত চিরিঙ্গা হাইওয়ে থানায় বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দুবাই বিমানবন্দরে এআই ক্যামেরায় শনাক্তের পর গ্রেপ্তার হয় বেনজীর আহমেদ ২৪ ঘণ্টার মধ্যে দাবি না মানলে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক ঘেরাও সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণে যাচ্ছেন এমপি আমির হামজা বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মাতামুহুরি উপজেলার ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী কাউয়ারখোপ-মনিরঝিল সেতু নির্মাণের দাবিতে আবারও সোচ্চার এলাকাবাসী বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি চকরিয়ায় প্রধানমন্ত্রী

গণভোট নয়; শুধু সংসদ নির্বাচনই পর্যবেক্ষণ করবে ইইউ পর্যবেক্ষক মিশন

  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ১৮১ বার পড়া হয়েছে

পারস্পরিক আস্থা ও বিশ্বাস প্রতিষ্ঠাই, আসন্ন নির্বাচনে সবচেয়ে বড় চ‍্যালেঞ্জ বলে মনে করে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দল। একই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম ও মত প্রকাশের স্বাধীনতায় ভারসাম্য আনতে হবে বলেও মতামত দিয়েছে দলটি।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে পর্যবেক্ষক মিশনের প্রথম সংবাদ সম্মেলন এসব কথা বলেন প্রধান পর্যবেক্ষক ইয়ার ইয়াবস।

তিনি জানান, গণভোট নয়; শুধু সংসদ নির্বাচনই পর্যবেক্ষণ করবে ইইউ পর্যবেক্ষক মিশন। সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য ও সমাজের সব শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে নির্বাচন প্রত‍্যাশা করে ইইউ।

ইয়ার ইয়াবস জানান, পুরো নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণে দুই মাসের মত সময় বাংলাদেশে কাজ করবে ইইউ পর্যবেক্ষক মিশন। নির্বাচনের প্রত্যেক ধাপে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতকে অপরিহার্য আখ্যা দেন এই ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান।

নির্বাচনে ইইউ ৯০ সদস্যের স্বল্পকালীন পর্যবেক্ষক পাঠাবে জানিয়ে প্রধান পর্যবেক্ষক বলেন কানাডা, নরওয়ে, সুইজারল্যান্ডসহ মোট সদস্য সংখ্যা হবে ২ শতাধিক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট