সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং প্রকাশিত সংবাদের প্রতিবাদ কুতুবজোমে লাইসেন্সবিহীন ৬ তেল বিক্রয় প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, সিলগালা প্রকাশিত সংবাদের প্রতিবাদ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আপডেট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চকরিয়া থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালী ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

নির্বাচিত হলে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো: আব্দুল্লাহ আল ফারুক

  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ২৪১ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চকরিয়া–পেকুয়া আসনে ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক বলেছেন, নির্বাচিত হলে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। তিনি রাজনৈতিক প্রতিহিংসামুক্ত ও ইনসাফভিত্তিক চকরিয়া–পেকুয়া গড়ে তোলার অঙ্গীকার করেন। পাশাপাশি খিলছাদক–বিএমচর এলাকার কাঠের সেতুর পরিবর্তে স্থায়ী সেতু নির্মাণের প্রতিশ্রুতিও দেন।

বুধবার (২৮ জানুয়ারি) বাদে মাগরিব চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে দাঁড়িপাল্লার সমর্থনে আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

পথসভায় আরও বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ, ছাত্রশিবির নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আরিফুল ইসলাম, চকরিয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা ছাবের আহমেদ ফারুকী, অধ্যাপক বাহার উদ্দিন জুবায়ের, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান, লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার, কৈয়ারবিল ইউনিয়ন জামায়াতের সহসভাপতি রিয়ানুল হক, সাবেক ইউনিয়ন সভাপতি কাজী মোশাররফ হোসেন, সাবেক সভাপতি অলি উল্লাহ নাজেরী, এইচ এম হারুন উর রশিদ টিপু এবং জামায়াত নেতা শহীদুল ইসলাম।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews