1. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  2. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  3. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জান্নাত পার্টি থেকে জনগণকে সতর্ক থাকতে হবে – সালাহউদ্দিন আহমেদ লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ধানের শীষে ভোট দিন-সালাহউদ্দিন আহমদ চকরিয়ায় অসহায় পরিবারের জমি জবরদখলের চেষ্টা, নারীসহ পরিবারকে প্রাণনাশের হুমকি আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা: ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি চকরিয়ায় নিঃসন্তান বৃদ্ধের শেষ সম্বল দুই গরু চুরি- এক চোখ হারানো নাতনীর চিকিৎসার স্বপ্ন ভেঙে কান্নায় নিঃস্ব দম্পতি রামুতে ২০ হাজার ইয়াবাসহ মাদক পাচারকারী আটক ঈদগাঁও স্টেশনে হাতপাখার পদপ্রার্থী মুহাদ্দিস আমীরুল ইসলাম মীরের গনসংযোগ মারাত্মকভাবে ভোট কারচুপির শঙ্কা দেখছি : মির্জা আব্বাস বাংলাদেশিরা আমাদের ভাই, তাদের বিশ্বকাপে না থাকাটা দুঃখজনক: পাক অধিনায়ক জনগণকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা হবে-আব্দুল্লাহ আল ফারুখ রবিবার বিএনপির জনসমাবেশ

জান্নাত পার্টি থেকে জনগণকে সতর্ক থাকতে হবে – সালাহউদ্দিন আহমেদ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

জামায়াতকে জাতীয় প্রতারক দল বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া আসনের বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জামায়াত জনগণের সঙ্গে প্রতারণা করছে, ভোটের জন্য জান্নাত বিক্রি করছে; তাই জান্নাত পার্টি থেকে জনগণকে সতর্ক থাকতে হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজারের চকরিয়া বাস টার্মিনাল মাঠে শেষ নির্বাচনী জনসভায় এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের কিছু ব্যর্থতা রয়েছে বলে জানিয়ে বিএনপি ক্ষমতায় এলে সর্বপ্রথম জনগণের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

জনসভায় সালাহউদ্দিন বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন।

তিনি বলেন, এ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের বাঁক পরিবর্তন হবে। বিএনপি ক্ষমতায় এলে প্রথম দিন থেকে উন্নয়ন কর্মকাণ্ড শুরু করার পাশাপাশি দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

কক্সবাজারের উন্নয়নে জনগণের কাছে নানা পরিকল্পনা কথা তুলে ধরেন সালাহউদ্দিন আহমদ। তিনি আরো বলেন, আমাদের সন্তানেরা রক্ত দিয়ে শহীদ হয়েছেন একটি বৈষম্যমুক্ত রাষ্ট্রের জন্য, গণতান্ত্রিক সংস্কারের জন্য। সে স্বপ্ন বাস্তবায়নে আমরা এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই যেখানে ভোটাধিকারের জন্য, গণতন্ত্রের জন্য আর কোনো মানুষকে জীবন দিতে হবে না।’

ধানের শীষে ভোট চেয়ে তিনি বলেন, বিএনপির ইতিহাস এদেশের অর্থনৈতিক উন্নয়নের ইতিহাস, বারেবারে গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাস। আগামী ১২ তারিখ আপনারা সবাই নির্ভয়ে ধানের শীষে ভোট দিবেন, ফলাফল না হওয়া পর্যন্ত কেন্দ্র ত্যাগ করবেন না। ইনশাআল্লাহ জনগণের বিজয় হবে কারণ বিএনপির সরকার, জনগণের সরকার।’

দুপুর না হতেই দলে দলে, স্লোগানে স্লোগানে ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন এবং পৌরসভা সবখান থেকে মিছিলে মিছিলে জনসভাস্থল চকরিয়া বাস টার্মিনালে আসতে শুরু করে বিএনপির কর্মী ও সমর্থকরা। ঢাকঢোল বাজিয়ে নেচে-গেয়ে যেন নির্বাচনী উৎসবের আমেজ। অনেকের হাত রয়েছে ব্যানার, ফেস্টুন, বিএনপির দলীয় পতাকা, জাতীয় পতাকা বা ধানের শীষ প্রতীক।

আর বিকেল না হতেই পুরো বাস টার্মিনাল এলাকা ছেয়ে যায় মানুষের ঢলে। অনেকেই স্থান না পেয়ে অবস্থান নেন বিল্ডিংয়ের ছাদে ও বিলবোর্ডে।

বিকেল ৫টায় নির্বাচনী জনসভার মঞ্চে উঠেন হাত নেড়ে শুভেচ্ছা জানান সালাহউদ্দিন আহমদ। আর হাততালি ও স্লোগানে স্লোগানে সালাহউদ্দিন আহমদকে স্বাগত জানান দলীয় কর্মী ও সমর্থকরা।

কক্সবাজারের উন্নয়নের জন্য ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান সাবেক সংসদ সদস্য ও সালাহউদ্দিন আহমদের সহধর্মিণী এবং সাবেক এমপি অ্যাডভোকেট হাসিনা আহমদ এবং ছেলে সাঈদ ইব্রাহিম আহমদসহ দলীয় নেতারা বক্তৃতা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট