Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
Subscribe
Close

Search

চকরিয়া

চকরিয়ায় সাংবাদিকের ওপর বালুদস্যুদের হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

By ভোরের কণ্ঠ
February 24, 2026 2 Min Read
0

কক্সবাজারের চকরিয়ায় বালুদস্যুদের হামলায় তিন সাংবাদিক আহত হওয়ার ঘটনায় দ্রুত বালুদস্যুদের গ্রেফতারের প্রতিবাদে চকরিয়ায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বুধবার (২৪ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় চকরিয়া পৌরসভার নিউ মার্কেট এলাকায় সাংবাদিকরা এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন।

বক্তারা বলেন, উপজেলার হারবাং সহ বিভিন্ন এলাকায় অবৈধ বালু উত্তোলন, বনবিভাগের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ, মাটি কেটে সাবাড় সহ নানা পরিবেশ বিধ্বংসী কাজে মেতে উঠেছে কিছু দুষ্কৃতকারী। তেমনি চকরিয়া উপজেলার হারবাংয়ে এসব বালুদস্যু ও পাহাড়খেকো সন্ত্রাসীদের একজন গডফাদার নাজেম উদ্দিন। তার এই পরিবেশ বিধ্বংসী অপকর্ম অবৈধ বালু উত্তোলন, পাহাড় কাটার ভিডিওচিত্র ও ছবি ধারণ করতে গিয়ে নির্মামভাবে হামলার শিকার হন তিন সাংবাদিক।

আহতরা হলেন-দৈনিক কালের কণ্ঠ চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি ছোটন কান্তি নাথ,দৈনিক আমার চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি ইকবাল ফারুক এবং দৈনিক সংবাদ চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি এম জিয়াবুল হক।

সাংবাদিকরা অবৈধ বালু উত্তোলন ও পাহাড় কাটার মতো পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের ছবি ও ভিডিও নিতে গেলে সংবাদ প্রকাশ করায় তাদের ওপর এ হামলা চালানো হয়েছেন।

সাংবাদিক নেতা সাফওয়ানুল করিম বলেন, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি। গত রোববার সংবাদকর্মীরা অনুসন্ধানী সাংবাদিকতার অংশ হিসেবে উত্তর হারবাং এ গিয়েছিলেন। সেখানে অবৈধ বালু খেকোরা সাংবাদিকদের উপর হামলা করেছে। এ হামলার ঘটনায় এখনো মামলা হয়নি। আমরা আগামী ২৪ ঘন্টা আলটিমেটাম দিচ্ছি প্রশাসনকে। এই সময়ের মধ্যে অবশ্যই মামলা নিতে হবে। মামলা নিয়ে তদন্ত সাপেক্ষে বালু খেকো হামলাকারী সন্ত্রাসীদের শাস্তি নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে সহকর্মীদের পাশে দাঁড়াতে হবে।

তিনি আরও বলেন,চকরিয়া-পেকুয়ার সাংসদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আমি হামলার বিষয়টি তাহাকে অবহিত করেছি। তিনি আজকেই সংশ্লিষ্টদের সাথে কথা বলবেন। আমরা সাংবাদিকেরা আশা করছি অবশ্যই সুরাহা পাব। এই এলাকায় বালু খেকো,মাটি খেকোদের হামলা দ্বিতীয়বার আর সাংবাদিকরা বরদাশত করবে না।

মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা হুঁশিয়ারি দিয়ে বলেন,সংবাদকর্মীদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত এবং এটি গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে সাংবাদিকরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।

সমাবেশে স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি প্রকাশ করেন।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন-দৈনিক সমকাল চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি এম আর মাহমুদ, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এএম ওমর আলী(নয়াদিগন্ত), সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকন (দৈনিক সৈকত), দৈনিক মানব কন্ঠ চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি আব্দুল মজিদ,দৈনিক প্রথম আলো চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি এস এম হানিফ,দৈনিক ভোরের কাগজ চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি মিজবাউল হক, দৈনিক কালবেলা চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি মনিরুল আমিন, দৈনিক সংগ্রাম চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি শাহজালাল শাহেদ।

Author

ভোরের কণ্ঠ

সম্পাদক ও প্রকাশক : মাস্টার আরাফাত চৌধুরী (বিএসসি) হেড অফিস : চকরিয়া সমবায় সমিতি মার্কেট (৩য় তলা) প্রধান সড়ক, চকরিয়া, কক্সবাজার। মোবাইল নম্বর :০১৯২১১৭৪৫৭৯

Follow Me
Other Articles
Previous

সেহরির আগমুহূর্তে বিকট শব্দে বিস্ফোরণ, দগ্ধ পরিবারের সবাইকে আনা হচ্ছে ঢাকায়

Next

পদত্যাগপত্র জমা দিলেন ডিএমপি কমিশনার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *