সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং প্রকাশিত সংবাদের প্রতিবাদ কুতুবজোমে লাইসেন্সবিহীন ৬ তেল বিক্রয় প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, সিলগালা প্রকাশিত সংবাদের প্রতিবাদ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আপডেট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চকরিয়া থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালী ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

এতিম শিশুদের সম্মানে চকরিয়া এপেক্স ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

 

পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিম শিশুদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে এপেক্স ক্লাব অব চকরিয়া। মানবিক ও
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন এতিম শিশুরা অংশগ্রহণ করে।

শনিবার (৭ মার্চ) বিকাল ৫টায় চকরিয়া পৌরসভাস্থ হাওয়া রেস্টুরেন্টে উক্ত ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আয়োজনে সার্বিক ব্যবস্থাপনায় এপেক্স ক্লাব অব চকরিয়া।

এপেক্স ক্লাব অব চকরিয়া’র প্রেসিডেন্ট এপে. মুহাব্বত চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সহ-সভাপতি নাসিম আহমেদ।

সংগঠনের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াছমিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এপেক্স বাংলাদেশের সদ্য অতীত জাতীয় সেবা পরিচালক এপে. মো: নুরুল আমিন চৌধুরী আরমান, এপেক্স বাংলাদেশের পিডিজি–৩ এপে. কামাল পাশা, এপেক্স ক্লাব অব বান্দরবানের অতীত সভাপতি এপে. মোজাম্মেল হক, আইপিপি এপে. হামিদুর ইসলাম মোর্শেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাসিম আহমেদ বলেন, পবিত্র রমজান মাস মানবতা, সহমর্মিতা ও ভাগাভাগির শিক্ষা দেয়। এই শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে এপেক্স ক্লাব নিয়মিতভাবে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে যাচ্ছে।

অনুষ্ঠানে এতিমখানা ও হেফজখানার শিক্ষার্থীদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এপেক্স ক্লাবের সদস্যবৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, এপেক্স ক্লাব অব লামা’র প্রেসিডেন্ট এপে. মোঃ তৈয়ব আলী এপেক্স ক্লাব অব চকরিয়া’র জুনিয়র ভাইস-প্রেসিডেন্ট সালাউদ্দীন শিশির, সার্ভিস ডিরেক্টর রুনা আকতার, এপে. কুতুব উদ্দিন, এপে. রুবেল সিকদার, এপে. শিরিন সোলতানা, এপে. শাহানা আক্তার প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ এবং এতিম শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উপস্থিত অতিথিরা এ ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews