সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং প্রকাশিত সংবাদের প্রতিবাদ কুতুবজোমে লাইসেন্সবিহীন ৬ তেল বিক্রয় প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, সিলগালা প্রকাশিত সংবাদের প্রতিবাদ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আপডেট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চকরিয়া থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালী ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

মাতামুহুরি নদীতে গোসলে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু

  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ২৬৭ বার পড়া হয়েছে

চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৯ মার্চ) বিকেল ৩টার দিকে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৌলভীরচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মৌলভীরচর এলাকার জামাল উদ্দিনের কন্যা মাইমুনা আক্তার (১৪) এবং একই এলাকার আব্দুর রহিমের কন্যা ইশপা মুনি (১১)। তারা দুজনেই স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাতামুহুরী নদীর বিভিন্ন পয়েন্টে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এর ফলে নদীর তলদেশে বিপজ্জনক গভীর গর্তের সৃষ্টি হয়েছে। এই সব গর্তে পড়েই বারবার এমন প্রাণহানির ঘটনা ঘটছে বলে তারা দাবি করেন এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।

 

চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই মো. ফরিদ হোসেন জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে নিহতদের লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের কাজ চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews