সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং প্রকাশিত সংবাদের প্রতিবাদ কুতুবজোমে লাইসেন্সবিহীন ৬ তেল বিক্রয় প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, সিলগালা প্রকাশিত সংবাদের প্রতিবাদ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আপডেট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চকরিয়া থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালী ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

চকরিয়ায় টমটমের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

চকরিয়ায় ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম)-এর ধাক্কায় মোশাররফ হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের জিদ্দাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী মোশাররফ হোসেন কৈয়ারবিল ইউনিয়নের হামিদুল্লাহ সিকদার পাড়া এলাকার মাহামুদুল হক চৌধুরীর ছেলে। তিনি জিদ্দাবাজারের তারিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ছিলেন।

জানা গেছে, চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের জিদ্দাবাজার এলাকায় রাস্তা পারাপারের সময় একটি টমটমের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আমিন জানান, সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews