শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা লামায় জমি নিয়ে বিরোধ, ভোগান্তিতে ভুক্তভোগী পরিবার

চকরিয়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৩৫৩ বার পড়া হয়েছে

সারাদেশের ন্যায় চকরিয়াতেও একযোগে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে  হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেলোয়ার শাহীন।

তিনি জানান, সারাদেশের ন্যায় চকরিয়াতেও হাম-রুবেলা থেকে শিশুদের সুরক্ষিত রাখতে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের ২০ এপ্রিল থেকে আগামী ১০ মে পর্যন্ত সর্বমোট ১১ দিন টিকাদান ক্যাম্পেইন চলবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ জায়নুল আবেদীন, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা: আবদুল মোমেন, মেডিকেল অফিসার ডা: মিসকাত উদ্দিন মাহি, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর আরিফুল ইসলাম, উপজেলা এমটিইপিআই পলাশ সুশীলসহ আরও অনেকে।
 ডা. জায়নুল আবেদীন জানান, ০৬ মাস বয়স হতে ০৫ বছরের কম বয়সী শিশুদের হাম-রুবেলা ক্যাম্পেইনে ১ ডোজ করে হাম-রুবেলা রোগের প্রতিরোধক টিকা নিশ্চিত করে শিশুদের সুরক্ষিত রাখতে এই কার্যক্রম শুরু করা হয়েছে। উপজেলা জুড়ে ৪৩৫ টি কেন্দ্রে  মোট ৮৭৯৩২ শিশুকে টিকাদান করা হবে।###
আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews